# আমাদের কষ্ট

- Author: [ব্লগার মেডিকেল বাবা](https://sonelablog.com/author/blogger-medical-baba/)
- Published: 2014-05-04T04:14:30+00:00
- Updated: 2014-05-04T04:14:30+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/

---

আল্লাহ চাহে তো ডাক্তার  
হবার পর যদি নিজস্ব  
একটা চেম্বার  
দিতে পারি তো আমার  
কাছে আসা রোগী দের  
একটা ডকুমেন্টারি ফিল্ম  
দেখানোর ব্যাবস্থা করব।।ফিল্ম  
টার নাম হবে, “একজন  
মেডিকেল স্টুডেন্ট এর যাপিত  
জীবন ”  
ডকুমেন্টারি দেখানোর  
উদ্দেশ্য : আমি ভিজিট বাবদ  
যে এক হাজার করে টাকা নেব  
তাতে যেন  
কারো আপত্তি না থাকে।  
ডকুমেন্টারিতে যা দেখাবো :  
অনেক কিছুই  
দেখাব ,তবে এখানে কয়েকটা সংক্ষেপে বলি, ,,,  
১। শুধুমাত্র এনিমিয়ার  
ডেফিনিশন ম্যাডাম  
যেভাবে লেকচার এ  
বলেছিলেন হুবহু  
সেভাবে বলতে পারেনি তাই  
টার্ম ফেল। আবার  
সাপ্লি দিতে যেয়ে ম্যাডামের  
শিখানো এনিমিয়ার  
ডেফিনিশন স্যারের  
কাছে বলে সাপ্লিতে ও ফেল।  
রেজাল্ট :প্রফের জন্য অযোগ্য  
হিসাবে বিবেচিত।  
২। জীবনে অনেক ১৪ ফেব্রুআরি,  
পহেলা বৈশাখ,বিজয় দিবস  
কিংবা 31st night  
চলে গিয়েছে যে সময়  
গুলোতে একজন মেডিকেল  
স্টুডেন্ট কে নিজের মনের  
বিরুদ্ধে করতে হয়েছে যুদ্ধ আর বই  
নিয়ে পড়তে হয়েছে পরবর্তী দিনের  
কোনো কার্ড,টার্ম,প্রফ  
বা এগুলোর কোন একটার  
সাপ্লির জন্য।যেখানে তার  
ইউনিভার্সিটি পড়ুয়া বন্ধুরা তাদের  
জীবনের এই রংগীন  
সময়গুলো পার  
করেছে হাসি আনন্দ আর  
মাস্তি তে।  
৩।সামান্য একটা আইটেমের জন্য রাতের পর  
রাত পরার পর ও একজন স্টুডেন্ট  
কে দিনের পর দিন  
পেন্ডিং দেওয়া।  
৪।৭৫% থেকে অল্প কিছু পারসেন্টেজ  
কম হওয়ার কারনে একজন  
স্টুডেন্টের জীবন থেকে মূল্যবান  
৬ মাস কেড়ে নেওয়া। ।  
৫। চতুর্মুখী চাপে চ্যাপ্টা হয়ে একজন  
মেডিকেল স্টুডেন্টের ৬০ বছর  
বয়সী বাবার কাছ  
থেকে প্র্যাক্টিক্যাল  
খাতা লিখে নেওয়া।  
৬।আসল পয়েন্ট- একজন ডাক্তার কখন ১০০০ টাকা ভিজিট নেওয়ার যোগ্যতা অর্জন করেন?  
উত্তর : জীবনের শেষ সময়ে এসে এফসিপিএস, এফআরসিএস সহ কঠিনতম ডিগ্রী করে যখন জীবনে স্বাদ-আহ্লাদ বলে আর কিছু বাকি থাকে না।

ডকুমেন্টারি দেখানোর সম্ভাব্য  
ফিডব্যাক :  
১ম রোগী : বিনা বাক্য ব্যয়ে ১০০০  
টাকা ভিজিট দিয়ে যাবেন।  
২য় রোগী :ডাক্তার সাব এই লন ২০০০  
টাকা। ডাঃ, কেন?  
রোগী : আপনার কষ্টের তুলনায় ১০০০  
টাকা তো দুরেই থাকল, ২০০০ টাকাও কিছুই না।  
৩য় রোগী : বাসায় গিয়ে তার  
ছেলে কে বলছেন, বাবা কি কর??  
ছেলে : বাবা, ‘এইম ইন লাইফ’ রচনা লিখি।  
রোগী : তা বাবা তোমার এইম কি??  
ছেলে : টু বি এ্যা ডক্টর।  
রোগী : না বাবা,তোমার  
ডাক্তার হবার দরকার নাই,  
তার চেয়ে বরং তুমি অন্য কিছু হও।  
বুড়া বয়সে আমি তোমার প্র্যাক্টিক্যাল খাতা  
লিখে দিতে পারবো না।  
আমার মন্তব্য: মন্তব্য নিষ্প্রয়োজন।  
শুধু এটুকুই বলতে চাই, আফসোস ,  
তারপর ও পাবলিক আমাদের  
“কসাই ” ডাকে ।।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/#comments
