# আমাকে নিয়ে লেখা একটি কবিতা

Author: সোনেলা রোদ্দুর
Published: 2013-05-23
Category: একান্ত অনুভূতি, কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4/

এক ভাইয়া আমার লীলাবতী নাম নিয়ে একটি কবিতা লিখেছেন । আমার নাম নিয়ে এই প্রথম কেউ কবিতা লিখলো। আমি যেন খুসিতে উড়ছি এখন আকাশে ।  
কবিতাটি শেয়ার করছি সবার সাথে।

লীলাবতী পূষ্পকুঞ্জে,  
প্রস্ফুটিত পূষ্প থরে থরে ;  
কত পূষ্প অকালেতে,  
ঝরে যায় বিশ্ব চরাচরে !!

এসো বন্ধু এসো সবে  
শুদ্ধ রাখি ফেসবুক খানি ;  
জ্ঞানের প্রবাহ দিয়ে  
ধুয়ে দেই সব জ্বরা গ্লানী !!

আমি অনেক অনেক খুশি ভাইয়া । তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
