# আমরা –

- Author: [বন্দনা কবীর](https://sonelablog.com/author/bondona/)
- Published: 2013-09-05T11:14:46+00:00
- Updated: 2013-09-05T13:51:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/

---

আমরা কোনোদিন প্রেমে পড়িনি একে অপরের-  
তবুও কি অমোঘ টান পরস্পরে !  
ভালো-মন্দের ভাগাভাগি না হলে প্রাণ চলেনা ।

আমরা ছুঁতে চাইনি কখনো একে অপরকে  
তবুও, অস্পর্শের অটুট এক স্পর্শে জড়িয়ে রেখেছি অক্লান্ত  
নিজেদের,  
ছাড়াছাড়ি হলেই শ্বাসে শ্বাসে সংঘাত ।

আমরা ‘ভালোবাসি‘ বলিনি একবারো  
তারপরো  
এক আকাশ মমতা বুকে ধরে  
একে অপরের মুখে চেয়ে ভালো থাকি  
প্রতিজ্ঞা করি ভালো থাকার ।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/#comments
