# আমরা

Author: প্রিন্স মাহমুদ
Published: 2013-10-27
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-2/

১.

এমন সময় তখনো ছিল

রাজাকার ছিল সুখে

এখনো চলছে তেমনটাই

যোদ্ধার পানি চোখে …

২.

এখনই রাত ছুবে ভোর

এখনই মুছে যাবে তুমি

নীরবে কেটে যাবে ঘোর ।

৩.

প্রজন্ম যতই স্বপ্ন দেখুক নব্য আধুনিক চোখে

আসবে ওরা ততই বিষদাঁত বাঁধা দিতে রুখে

প্রজন্ম এলোমেলো যতই খুঁজে বেরোবে মাটির আপন ঠিকানা

প্রাপ্তির খাতায় হাহাকার শুধু তবু নেই প্রজন্ম স্বপ্ননদীর সীমানা
