# আমরা সর্বদা হুযুগী বাঙালি মুসলিম জাতি!!!

- Author: [স্বাধীন নবাব](https://sonelablog.com/author/sorifulislam/)
- Published: 2014-08-26T14:12:11+00:00
- Updated: 2014-08-26T14:12:11+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2/

---

বাংলাদেশ!বিশ্বের জনবহুল মুসলিম দেশের মধ্যে একটি৷এ দেশে প্রায় ৯০%মুসলিম৷বেশিরভাগ মুসলিমই ধর্মপ্রাণ৷ধর্মের বই এরা না পড়লেও ধর্মকে বেগতিক বিশ্বাস করে এবং মানে৷ আর প্রায় অধিকাংশ মুসলিমের ঘরে একটি করে কুরআন রয়েছে তাকের পরে পবিত্র কাপড় দিয়ে বাধা৷সময় পেলে একদিন হয়তো পড়ে সুর করে অর্থ বিহীন কয় লাইন, তারপর শেষ করে দু-তিনটা চুমা দিয়ে জায়গার মাল জায়গায় রেখে দেই৷প্রতিটা হরফে দশ নেকি, বহুৎ পড়েছি,বহুৎ নেকী জোগাড় করে ফেলাইছি৷প্রায় মাস-বছর খানিক আর পড়া লাগবে না৷জান্নাত হাতছানি দিয়ে ডাকছে,আমারে আর ঠেকায় কে?  
___বলি, কুরআন কি আল্লাহ খতম দেওয়ার জন্য,পানি পড়া,তাবিজের জন্য পাঠিয়েছে?  
এটার মর্মার্থ বুঝা লাগবে না গজমূর্খ৷  
কুরআন আল্লাহর কথা,তিনি কি বলছেন,সেটা ভাল করে বোঝাই তোমার কাজ,এটাই কুরআনের হক৷ এটাই একজন মুসলিমের প্রধান দায়িত্ব৷  
আসল কথায় আসি-আজ আমরা মুসলমান ইসলাম,কুরআন,হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছি,ভাল করে আর বুঝতে চাই না,অন্য বিষয় নিয়ে পড়ে আছি৷  
এজন্য এ বিষয়ে কেউ ভুল বললেও আর ভুল ধরতে পারিনা,কিছু বলতেও পারিনা৷  
কারণ?কারণ একটাই এ বিষয়ে ভাল জানিনা,পড়ি নাই৷ শুধু লোক মুখে শুনেছি,তাই মানি৷  
আমরা সর্বদা হুযুগী বাঙালি মুসলিম জাতি!!!

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2/#comments
