# আমরা দু’জন

Author: শামীনুল হক হীরা
Published: 2021-03-06
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8/

তুমি আমার স্বপ্ন কন্যা বুকে বাঁধলে ঘর,  
বুক থেকে প্রাণ বেরিয়ে গেলেও-  
                          ভাববনা তবু পর।  
পাশে থাকলে সুখের স্বর্গ গড়ব দুজন মিলে,  
এক সাথে মিশে হারিয়ে যাব-  
                              ঐ আকাশ নীলে।  
তুমি আমার প্রেম দরিয়া মন উত্তালের ঢেউ,  
পাশে থাকব সারাজীবন জানবেনাতো কেউ।  
পাখি হয়ে উড়ব মোরা মন পবনের সাথে,  
সুখের নীড়ে প্রাণ মাতাবো-  
                       আঁধার জোৎস্না রাতে।  
ভোরে মোরা পড়ব ঝরে স্নিগ্ধ শিশির হয়ে,  
সবুজ ঘাসও ধন্য হবে মোদের পরশ লয়ে।  
কিছুক্ষণ পর মিশে যাব সূর্য রশ্নির সাথে,  
এতেই যদি সুখ পাওয়া যায়-  
                        দুঃখ কিসের তাতে।  
দু’জনার সারাটিজীবন কাটবে একসাথে,  
মোদের সবাই খুঁজে পাবে ভালবাসাতে।  
হব নাকো পর মোরা যতই ঝড় আসে,  
কথা দিলাম মরণ এলেও-  
                      থাকব দুজন পাশে।  
এক সাথেই মরব দুজন সকল স্বপ্ন এঁকে,  
সকল মানুষ অবাক হবে এই দৃশ্য দেখে।  
পরকালেও বাসব ভাল করে যাব পণ,  
এই দুনিয়ায় ইতিহাস হব আমরা দু’জন।
