# আমরা কি স্বাধীন?

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-03-10T12:17:29+00:00
- Updated: 2014-03-10T12:17:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/1098404_562056993831496_728609466_n-300x221.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/1098404_562056993831496_728609466_n.jpg)আমি এ কেমন স্বাধীন

ভোরেঁ ফজরের আযানে শুনি কর্কটেলের তীব্র শব্দ

ঘর হতে পা বাড়ালেই দেখি শাসকের শোষনের হিংস্রতা,

শুনি,দুঃখি খেটে খাওয়া মানুষের

**পেটের তাগিদে কর্মে বাধা।**

আমি এ কেমন স্বাধীন

বিয়াল্লিশটি বছর পেড়িয়েও পাইনি,

বোনের ইজ্জত আর ভাইয়ে রক্তের বিচার,

পারিনি আজও হায়নার বীজের,

**বীজ উপরে ফেলার অধিকার।**

আমি এ কেমন স্বাধীন

হায়নারা অট্ট্রেলিকা প্রাসাদে নিশ্চিন্তে ঘূমে বিভোর

ঘূরে বেড়ায় জাতীয় পতাকার এসি লেটেষ্ট গাড়ীতে,

বাংলার দুঃখিনী মা কাদেঁ কেবল

**হায়! স্বাধীনতা বলে।**

আমি এ কেমন স্বাধীন

রাজারা করে পুকুর চুরি গরীবের পেটে লাথি

ছলা কলায় পারদর্শী আমলা যাকে বলি,

দেশকে রাখে পকেট ভরে নেতাকে

**রাখে দৌড়ে উপরে।**

আমি এ কেমন স্বাধীন

শিক্ষায় কিংবা ধর্ম মন্ত্রনালয়ে নেই নিয়মের নিয়মাবর্ত্তীতা

রাজনিতীর নোংরামিতায় রক্ত ঝড়ায় সাম্প্রদায়ীকতায়,

পাটা-পুতার খেলায় ঘষে

**মরে সাধারন আম জনতা ।**

আমি এ কেমন স্বাধীন

নতুন প্রজেক্টে দিতে হয় মাসোহারা

চাদাঁবাজী আর অফিসের দূর্নিতীতে আমরা বড় অসহায়,

উচ্ কোচ্ কিছু না দিলে ভাই

**পূজিঁ যদি ফিরে না পাই।**

আমি এ কেমন স্বাধীন

চিকিৎসায় স্বাহ্যনীতিতে পায় যে অস্কার

সেবক ডাক্তার হয় যে অর্থের মোক্তার

অর্থের কাছে জনতা জিম্ভী

**মেডিসিনে হয় যে দুই নম্বরী।**

আমি এ কেমন স্বাধীন

আমার লাগেনা শিক্ষার যোগ্যতা,

পাশে যদি থাকে মাস্তানী জনতা,আমি যে দেশের সেরা নেতা

আমার নেই কোন মানবতা,

**আছে যতক্ষন ক্ষমতা।**

আমি এ কেমন স্বাধীন

বাঙ্গালীর বৈশাখী প্রিয় ইলিশ

হয় যে পাচার নেই কেহ দেখবার

জম্মদাতা পায়না ভর্তাও, ক্রয় কর্তা

**মজা করে বৈশাখে খান ইলিঁশের ভাঁজা।**

আমি এ কেমন স্বাধীন

জীবনের নেই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা

কালে কালে হারিয়ে যায় আমাদের প্রতিভা

নেই প্রতিকার অনিয়মের মাঝে ঘটে যায় বার বার

**আইন যা হয় তা ঘাতকের কথা কয়।**

আমি এ কেমন স্বাধীনতা

আমি দেখি অন্যায় পারি না বলতে

পারিনা অনিয়মের শক্ত হাতের, বিপক্ষে লিখতে,

অনিচ্ছায়ও যদি করি অন্যায়ের প্রতিবাদ

**নিক্ষিপ্ত হবো অন্ধকার কারাগার।**

আমি এ কেমন স্বাধীন

পারিনা বলতে এ দেশ আমার মা

আমরা বাঙ্গালী,আমরাই বাংলাদেশী

বিভেদের মাঝে করবনা আর বসবাস, ঐক্যে

**গড়ব এ দেশ তোমার আমার।**

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8/#comments
