# আমরা করবো জয়

- Author: [হালিমা আক্তার](https://sonelablog.com/author/halima7/)
- Published: 2022-05-12T19:28:50+00:00
- Updated: 2022-05-12T19:28:50+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc/

---

একটি ঝড় আসুক

প্রচন্ড ঝড়

প্রলয় নাচন উঠুক সাগরে

ঘোষণা হোক

মহাবিপদ সংকেত।

ফুলে উঠুক সাগরের পানি

প্রতিবাদের জলোচ্ছাস

ভাসিয়ে নিয়ে যাক

অন্যায় অত্যাচার আর

দুর্নীতির রাজ।

জেগে উঠুক নতুন চর

আবার নতুন ফসল হবে

এক এক করে

কচি চারা গজাবে

আবার জেগে উঠবে

সততা মূল্যবোধ

বিবেকের শাখা প্রশাখায়

ফুটবে ফুল।

থাকবে না রাহুর গ্রহণ

আমরা গাইবো

আমরা করবো জয়

আমরা করবো জয়।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc/#comments
