# আমন্ত্রণ

- Author: [আদিব আদ্‌নান](https://sonelablog.com/author/adibadnan/)
- Published: 2013-06-02T01:35:40+00:00
- Updated: 2013-06-02T01:35:40+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3/

---

এস কাছে  বন্ধু আমার , বসি মুখোমুখি  
রাখি চোখে চোখ ;  
বলি শুধুই প্রাণের কথা – না বলা কথায়  
ভাষাহীন ভাষায়, কানে কানে – হৃৎস্পন্দনে , একই নিঃশ্বাস–প্রশ্বাসে …  
জীবনের ছন্দহীন ছন্দে – নির্দিষ্ট অনির্দিষ্ট গন্তব্যে ।  
পাতাই কিছু একটা  প্রকাশ্য সঙ্গোপনে  
হোক না তা  
তুচ্ছতাচ্ছিল্যের কোন এক পৌরাণিক ছেলেখেলা ……

আহ্‌………  
পাতানোর যেন রেখেছ কিছু বাকি ,  
তার থেকে এস……তুলে রাখি  
অহেতুক এ পাতানোর খেলা  
অহেতুক এ বাচালতার মেলা  
অহেতুক এ ভ্রম বিলাস – বিষাদের ।

এসোনা  
মাড়িয়ে যাই পাতিয়ে পাতানোর এ বিশ্রী খেলা ,  
ডুবে যাই অতলান্ত কোন তলে  
একা ,  
ও শুধুই একাকী………।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3/#comments
