# আমন্ত্রণ (উৎসর্গঃ সাবেক দুই প্রধাণমন্ত্রী কে)

Author: পাগলা জাঈদ
Published: 2013-11-13
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%a6/

আমরা স্বপ্ন দেখতে জানি  
খয়েরি রঙে আঁকতে জানি নীল আকাশ  
রক্তে এখনো টাটকা জীবনের ঘ্রাণ ।

তোমাদের বলছি সম্রাজ্ঞী-  
বুকে ঘোরাও ইচ্ছে লাটিম  
মেখে নাও রাজপথের ত্রিশুল ধুলো  
চলে এসো মেঘনার পাড়,  
হারিয়ে দাও গণতন্ত্রের অবাক চলচ্চিত্র ধারা  
জিতে নাও ষোল কোটি তৃপ্ত নিঃশ্বাস।
