# আবার সঙ্গে নে আমায়

Author: মোঃ রাশিদুল ইসলাম
Published: 2020-07-25
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f/

> আবার ফিরে এলে জোনাকির দল  
> সন্ধ্যা পেরিয়ে উঠোন জুড়ে মৃদু বাতাসের স্লান  
> তোর শাড়ির সবুজ রঙের ছোঁয়া কিছু আলাদীনের প্রলাপ, কপালে জমা মুক্তা দানা ঘাম।
> 
> আবার তোর কাঁধে মাথা রেখে দেখবো তাঁরার দল  
> স্থবিরতা জীর্ণতা করেছে রক্তের দাবানল  
> খামচে ধরে রাখা কিছু স্বপ্নই শেষ সম্বল  
> আঙুলের ফাঁকে দূরত্বের পরিমাপ  
> গিয়েছে আটকে গলায় কথার অভিমান।
> 
> 1.  আবার পাশে চল,আবার তোর উষ্ণ ঠোঁটে আমায় জানিয়ে দে আহবান।  
>     আবার তোর অলিগলি হেটে ভাঙতে চাই দেয়াল।  
>     আবার সঙ্গে নে আমায়….
