# আবার নিশ্চয় দেখা হবে একদিন

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-03-21T03:56:29+00:00
- Updated: 2020-03-21T03:56:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf/

---

মনের মধ্যে তীব্র অভিমান পুষে।  
ভেবেছিলাম কথা বলবো না আর,  
দেখা তো দুরের কথা!  
মুছে দিলাম যত তোমার আমার  
অর্ন্তজাল সংক্রান্ত কর্মকাণ্ড।  
যতরকম যোগাযোগের উপায়।  
যাক মুছে যাক চিরতরে।

কিন্তু আজ নিরালায় একাকী সময়ে,  
কেন জানি,  
তোমায় সান্নিধ্য ফিরে পেতে চাইছে এ মন।  
বারবার মনের মাঝে এসে করছে ভীড়,  
তুমি তোমার ও মুখখানি…..  
তোমার যত স্মৃতিও অতীত কার্যক্রম ।

তুমিও দেখি ভীষণ মান অভিমানে  
এমুখো আর হওনি একবারো।  
নাওনি কোন খোঁজ প্রিয়তমা।

লক ডাউনের জেরে,  
কি আশ্চর্য  
তুমি হারিয়ে গেছো হঠাৎ, এই চেনা শহরের মাঝে।

কেমন আছো তুমি? ভালো আছো তো?  
জানতে ইচ্ছা হয় খুব করে।

ভালো থেকো প্রিয়তমা,সাবধানে থেকো।  
নিজেকে দুরে রেখো করোনা ভাইরাস হতে।

একদিন নিশ্চয় মুক্তি মিলবে মানবতার এই মহা  
বিপর্যয় থেকে।  
আবার মানুষ ফিরে পাবে তার হারানো প্রাণচাঞ্চল্য।  
তখন দেখা হবে কথা হবে আবার আগের মতো।  
শুধু ভরসা রেখো।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf/#comments
