# আবার দুজনে

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-11-06T18:00:37+00:00
- Updated: 2020-11-08T17:52:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87/

---

 

তোমার নেশায় ডুবে আছি আজো,  
আজো তোমার কথা ভেবে ভেবে স্বপ্ন রচি বাসনার।  
হৃদয়ের কুটিরে হানা দাও স্বপ্নের ময়ূরপঙ্খী নায়ে,  
অপেক্ষার প্রহর গুনি পূর্ণিমায় অঙ্গ ভেজাবো বলে;  
একমুঠো মিষ্টি রোদে তুমি আমি দু’জন হাতে হাত রেখে- মেঠোপথটি মাড়িয়ে যাবো ভীষণ আবেশে;  
তেপান্তরের মাঠ পেরিয়ে হারাবো দিগন্তের সীমান্তে।  
কামনার বহ্নিশিখা ধিকি ধিকি জ্বলছে অষ্টপ্রহর,  
দেহের শাখা-প্রশাখায় প্রণয়ের সুখে কাঁপন লাগে।  
শিশিরের মুক্তো-কণায় শীতল পরশ মাখি ;  
তোমারি ছোঁয়ায় উষ্ণতার পারদ নীলাকাশ ছুঁতে চায়।  
অধরে অধর ছুঁয়ে বাসনার উত্তাপে আকাঙ্ক্ষার বাষ্প ছড়াতে চায়।  
এসো না ভালোবেসে , মধুর আলাপনে মুখরিত হই দু’জন;  
নৈঃশব্দ্যের নগরীতে বাসনার ধ্রুম্রজালে বাঁধা পড়ি-  
ঝিমিয়ে পড়া প্রণয়ে পুনশ্চ কামনার নেশা জ্বালিয়ে দেই।

 

ছবি-গুগল

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87/#comments
