# তুষ্ট হয়েছে কে কবে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-10-15T15:51:03+00:00
- Updated: 2019-10-15T15:53:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/

---

এক প্রহরে বন্ধি ছিলাম  
নিঃসঙ্গতার ফ্রেমে  
তুমি এসে হাতটি ধরলে  
আলতো ছোঁয়া প্রেমে ।

কাঠবিড়ালী ছুটোছুটি  
দৃষ্টি নেয় কেড়ে  
ছায়ায় শীতল লেকের পাড়ে  
বেলা যায় বেড়ে ।

সময়ের যেন বাঁধা নাই  
চুমে যায় যেন মন  
কাক শালিকে ডাকে জাগে  
প্রকৃতির শিহরণ ।

লেকের জলে ঢেউ খেলে  
শাপলা শালুক ফুলে  
শিউলি ফুলের মালা গুঁজি  
তোমার খোঁপার’ চুলে ।

ডুবে ডুবে শিকার করে  
পান কৌড়ির দল  
তোমার কোলে মাথা রেখে  
ভাবনা অবিচল ।

সময় ফুরায় সন্ধ্যা নামায়  
প্রেম আরো জমে  
তুষ্ঠ হয়েছে কে কবে  
ভালবাসা কমে ????  
~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ১২/১০/১৯  
ঢাকা

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/#comments
