# আবরারকে

Author: সাখিয়ারা আক্তার তন্নী
Published: 2019-10-19
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87/

আমি কুটনো কাটি, বাটনা বাটি।  
রোজ সময় করে ৫-৮ বাস ধরি,টিউশন করি,  
আমি ব্যাস্ত।  
দেশ-রাজনীতি আমার কাছে পঁচা টমেটো,মরা মাছের চোখ।  
উন্নয়ন সে তো আমার কাছে বারন্ত পলট্রি মুরগী  
একটু বেশি হলেই যেনো শ্বাস নিতে কষ্ট হয়,  
এতো কিছু ভাবি না,  
চুপচাপ থাকতেও পারি না।  
তাই প্রতিনিয়ত গাছ,লতা-পাতা,অবয়বহীন এক ছায়া পুরুষ কে আরাধনা করে লিখে যাই,  
রাজনীতি নিয়ে আমি ভাবি না।

আমার রক্ত জাগে,তবে মস্তিষ্ক শীতল  
নদীর মতো সচ্ছ,তাই চুপ থাকি  
তবে আমি ভাবি আমার অনাগত সন্তান নিয়ে  
যদি আমার রক্তধারা পায়  
যদি চিৎকার করে উঠে,  
যদি শুকুনের ঘুম ভেঙ্গে যায়  
আমি প্রচন্ড ভয় পাই।

আমি ঠিক বুঝি না,  
আমার মস্তিষ্ক ঠিকঠাক কূলায় না।  
স্বাধীনতার পূর্ব পরিবেশ/পরিস্থিতি বা যুদ্ধরত সময় কিংবা বর্তমান সময় কোনটা আমার জন্য নিরাপদ?  
আমার সন্তান কি এ মাটিতে আসবে?  
আচ্ছা যদি আমার পুত্রের বুক চিরে কলিজা বের করে নেয়।  
যদি আমার শিশু কন্যার যোনি ছিরে রক্ত ঝরায়!  
আচ্ছা,যদি সেই প্রাণহীন পরুষ  
কখনো ধরা দেয়!

দারিদ্র্যের কষাঘাতে বা চরম বেকারত্বে  
স্বামী হওয়ার পাপ হেতু নিজেকে বিসর্জন দেয়?  
ওফ আর ভাবতে পারছি না……………….

আচ্ছা,সেসব অনেক পরের কথা,  
আমি এখন বর্তমান নিয়ে ভাবছি।  
আসলে ভাবতে চাইছিলাম না,  
কিন্তু ঐ যে বললাম আমার রক্তে জোয়ার বয়;

থাক যা বলতে এলাম,  
ভিন্ন মতের জন্য কি আমায় বলি দেয়া হবে?  
ঠিক যেমন আমার সন্তানকে বলি দেয়া হয়েছে।  
হুম,আমার সন্তান  
আবরার!  
আমার সন্তান।  
আমি মাতৃরূপে তাকে গ্রহণ করলাম।

আচ্ছা, মা হিসেবে জানতে চাই,  
বাংলাদেশ কি তোমাদের মতো কুলাঙ্গারের কাছে বর্গা দেয়া?  
তোমারা কি সমস্ত ভালো মন্দের ঠিকাদারি নিয়ে বসে আছে?  
এতো দায়-দায়িত্ব কে দিলো?  
আচ্ছা এতই যদি দায়,  
তবে আমার দারিদ্র্য নিশ্চুপ কেন?  
আমার অসহায়ত্বে জরবস্তু কেন?  
এতোই যদি ভাবো তাহলে মাসের পর মাস/দিনের পর দিন আমার সন্তান যখন অনাহারে/অর্ধাহারে থাকে তখন কোথায় থাকো তোমরা?

আচ্ছা,আমার সন্তানের চিন্তার জগৎ এ অনাধিকার প্রবেশের সাহস কে দিলো?  
এতো ভয়?  
আচ্ছা,তারা কি জানে না কতোটা পরিশ্রম, কতোটা ভালোবাসা,কতোটা যত্নে আমি বিন্দু,বিন্দু ঘামে গরে তুলেছি আমার সন্তানকে,  
আমার পুত্রের ২১ টি বসন্ত কেটেছে আমার ছোট কুটিরে………….  
আমি তাকে দিয়েছি চিন্তার স্বাধীনতা,তকে শুনিয়েছি তার পূর্ব পুরুষের শিকল ভাঙ্গার গল্প কথা।

হুম,আমার কোল জুরে আবার আসবে এক দলা মংস পিন্ড।  
আমি আমার তোতাইকে আবার অ/আ শিখাবো।  
আবার চেঁচাবে  
আমি আবার বলি দিব।
