# আপনাদের মতামত কি ?(UP DATED )

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-11-06T00:13:50+00:00
- Updated: 2014-11-06T08:41:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf/

---

সোনেলায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যা খুবই সময় উপযোগী এবং চমকপ্রদ ।

আরও কিছু পরিবর্তন আনার প্রস্তাব রাখছি ।

* লেখা প্রিয়তে নেয়ার ব্যাবস্থা ।

অনেক সময় সময় স্বল্পতার কারণে কিছু লেখা ভাল লাগলেও সময় নিয়ে পড়ার মত অবসর থাকেনা ।  
আবার কিছু লেখা অনেক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিন্তু কাজের সময় অনেক লেখার মাঝে খুঁজে পেতে কষ্ট হয় ।

* নির্বাচিত লেখাগুলো নিয়ে একটা বই বা ম্যাগাজিন প্রকাশ ।

সোনোলায় বিভিন্ন ধরনের লেখক আছেন যাদের লেখার মান অনেক ভাল । সবার সেরা লেখা গুলি একসাথে একটা বই আকারে প্রকাশ করা যেতে পারে । হার্ড কপি না হোক অন্তত একটা পিডিএফ বই ।

* বইমেলায় সোনেলা

প্রতিবছরের সেরা লেখায় সমৃদ্ধ একটা বই সোনেলা থেকে বই মেলার প্রকাশ করার ব্যাবস্থা করা যেতে পারে ।  
যদিও এটা বেশ ঝুঁকিপূর্ণ এবং ব্যায়বহুল ।

* সামাজিক সহযোগীতায় সোনেলা

আমাদের ব্লগার এবং পাঠকদের মানুষিকতা খুবই সুন্দর । শীতকালে শীতার্ত দের সাহায্য করতে সোনেলার সবাই এগিয়ে আসতে পারেন । সবাই নিজের সাধ্যমত সহযোগীতা করার ইচ্ছা পোষণ করলে এটা অবশ্যই সম্ভব ।

* নতুন একটা প্রস্তাব মনে আসলো  
ব্লগ লেখার ক্ষেত্রে সর্বনিম্ন শব্দ সংখ্যা থাকলে কেমন হয় ??

সবাই ভালো থাকবেন ।  
হ্যাপি ব্লগিং ।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf/#comments
