# আন-ফরমেটেড পেনড্রাইভকে ফরমেট করার পদ্ধতি [RAW ফাইল সিস্টেম হলে]

Author: মিজভী বাপ্পা
Published: 2015-01-25
Category: বিজ্ঞান ও প্রযুক্তি
Tags: RAW, ফাইল, সিস্টেম
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab/

![http://s30.postimg.org/u0c8mkiwx/pendrive\_emtec\_4gb\_angry\_birds\_w3433\_1.jpg](http://s30.postimg.org/u0c8mkiwx/pendrive_emtec_4gb_angry_birds_w3433_1.jpg)

সুপ্রিয় ব্লগারগণ, পেনড্রাইভ আমাদের সবার কাছে কম বেশী নিত্য প্রয়োজনীয় বস্তু। এ কথা বলাই বাহুল্য যে এর কার্যবিধি সম্পর্কে জানে না এমন মানুষ পাওয়াটা দুষ্কর। যাই হোক মূল প্রসঙ্গে আসা যাক।

অনেক সময় দেখা যায় যে, আমাদের ব্যবহৃত পেনড্রাইভ কোন না কারণের জন্য সমস্যা তৈরি করে। যার ফলে অনেক সময় ভোগান্তিতে পরতে হয়। এর ফলে দেখা যায় যে পিসিতে পেনড্রাইভ প্রবেশের পর আপনার পেনড্রাইভে গুরুত্বপূর্ণ ফাইল থাকা সত্ত্বেও পেনড্রাইভ ফরমেট দিতে হচ্ছে। যাক পেনড্রাইভ ফরমেট দিতে গিয়ে দেখেন যে পেনড্রাইভ আর ফরমেট হয় না। অর্থাৎ আপনার পেনড্রাইভটি **RAW** ফাইল সিস্টেমে পরিণত হয়ে গিয়েছে। যার ফলে পিসিতে প্রবেশ করলে ফরমেট বার্তা তো শো করে কিন্তু ফরমেট দিতে গেলে সেটি ফরমেট হয় না। এমতাবস্থায় কি করণীয় তাই আলোচনা করছি।

যখন আপনার পেনড্রাইভটি পিসিতে প্রবেশ করাবেন তখন দেখবেন যে পেনড্রাইভটিকে যতবারই ফরমেট দেয়ার চেষ্টা করছেন না কেন পেনড্রাইভ কিছুতেই ফরমেট হচ্ছে না। ফলে এই বার্তাটি দেখতে পাবেন।

![http://s2.postimg.org/3kb0ji5t5/image.jpg](http://s2.postimg.org/3kb0ji5t5/image.jpg)

এখন আপনি যদি **Computer>Manage>Disk Management** এ গিয়ে পেনড্রাইভ ফরমেট দিতে চান তাহলে আবার এই বার্তা দেখাবে।

![http://s21.postimg.org/9rdgvhorb/image.jpg](http://s21.postimg.org/9rdgvhorb/image.jpg)

![http://s21.postimg.org/mwsz1limv/image.jpg](http://s21.postimg.org/mwsz1limv/image.jpg)

এখন এই সমস্যা সমাধানের জন্য আপনাদের একটি ডিস্ক পার্টিশন সফটওয়্যার ডাউনলোড করতে হবে। মাত্র 8.16 MB।  
**সফটওয়্যারটির নামঃ** **AOMEI Partition Assistant Standard Edition** \[Free Edition\]  
**ডাউনলোড লিংকঃ** [AOMEI Partition Assistant](http://www.aomeisoftware.com/download/pa/PAssist_Std.exe)

এখন সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ওপেন করুন। ওপেন করার পর দেখবেন আপনার প্রবেশকৃত পেনড্রাইভ ওখানে প্রদর্শন করছে। এরপর আপনার পেনড্রাইভ উপর মাউসের রাইট বাটন ক্লিক কনটেক্স মেন্যুটি আনুন। কনটেক্স মেন্যুটি থেকে **Delete Partition** অপশনটি সিলেক্ট করুন।

![http://s28.postimg.org/uwzyxti31/image.jpg](http://s28.postimg.org/uwzyxti31/image.jpg)

**Delete Partition** অপশনটি সিলেক্ট করার পর এই বক্স টি শো করবে। ঐখান থেকে **Delete partition quickly (Recommended)** টিকে সিলেক্ট করে **OK** ক্লিক করুন। এরপর বামদিকে উপরে কোণায় **Apply** তে ক্লিক করুন।

![http://s1.postimg.org/5unw931j3/image.jpg](http://s1.postimg.org/5unw931j3/image.jpg)

এরপর আরেকটি বক্স শো করবে। ঐখান থেকে **Proceed** এ ক্লিক করুন এবং অপর আরকেটি বক্স আসবে ওতে **Yes** দিয়ে দিন।

![http://s4.postimg.org/anehe4wnx/image.jpg](http://s4.postimg.org/anehe4wnx/image.jpg)

পেনড্রাইভের পার্টিশন ডিলিট প্রসেসিং

![http://s4.postimg.org/7ul9u3wbh/image.jpg](http://s4.postimg.org/7ul9u3wbh/image.jpg)

পার্টিশন ডিলেট হওয়ার একটি বক্স শো করবে ঐখানে **OK** তে ক্লিক করুন। পেনড্রাইভের পার্টিশন ডিলেট হওয়ার পর ফাইল সিস্টেম **Unallocated** শো করবে। এরপর আপনার পেনড্রাইভ উপর মাউসের রাইট বাটন ক্লিক কনটেক্স মেন্যুটি আনুন। কনটেক্স মেন্যুটি থেকে **Create Partition** টি সিলেক্ট করুন।

![http://s9.postimg.org/3qy5nrn6n/image.jpg](http://s9.postimg.org/3qy5nrn6n/image.jpg)

**Create Partition** টি সিলেক্ট করার পর একটি বক্স শো করবে। ঐখানে থেকে শুধু **OK** তে ক্লিক করুন। অতঃপর বামদিকে উপরে কোণায় **Apply** তে ক্লিক করুন। এরপর আরেকটি বক্স শো করবে। ঐখান থেকে **Proceed** এ ক্লিক করুন এবং অপর আরকেটি বক্স আসবে ওতে **Yes** দিয়ে দিন।

![http://s1.postimg.org/n9hrs7udb/image.jpg](http://s1.postimg.org/n9hrs7udb/image.jpg)

পেনড্রাইভের পার্টিশন ক্রিয়েট প্রসেসিং

![http://s9.postimg.org/5yuf5ihpb/image.jpg](http://s9.postimg.org/5yuf5ihpb/image.jpg)

পার্টিশন করা শেষ হলে সফল ভাবে সম্পন্ন হয়েছে এরূপ একটি বক্স শো করবে ঐখানে **OK** ক্লিক করুন।

![http://s27.postimg.org/bt0rsric3/image.jpg](http://s27.postimg.org/bt0rsric3/image.jpg)

অতঃপর **Computer** প্রবেশ করে **Devices With Removable Storage** এ দেখুন আপনার পেনড্রাইভ শো করছে।

![http://s27.postimg.org/pb7o51uhf/image.jpg](http://s27.postimg.org/pb7o51uhf/image.jpg)

এই দেখুন এই কাজ করার পর এখন আপনি সরাসরি আপনার পেনড্রাইভকে ফরমেট দিতে পারবেন।

![http://s24.postimg.org/r8s3mvis5/image.jpg](http://s24.postimg.org/r8s3mvis5/image.jpg)

এখন থেকে যদি পেনড্রাইভ **RAW** ফাইল সিস্টেমে পরিণত হয় তবে এই ভাবে এর সমাধান করতে পারবেন।

😀 ধন্যবাদ 😀

*বিঃদ্রঃ* যদি আপনার পেনড্রাইভে গুরুত্বপূর্ণ ডাটা থাকে তাহলে এই উপায়টি অবলম্বন করা না করা সর্ম্পূণটাই আপনার ব্যক্তিগত ইচ্ছা।
