# আন্দোলন—-

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2015-11-07T03:32:24+00:00
- Updated: 2015-11-07T09:49:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8/

---

[!\[10613140_1721072771460220_2663840916063186391_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/10613140_1721072771460220_2663840916063186391_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/10613140_1721072771460220_2663840916063186391_n.jpg)  
ব্লগার হত্যা, দলিত শ্রেণী হত্যা বেড়ে চলেছে হেমন্তের কুয়াশার মত!!???  
তাজা লাল রক্তের ছাপ কদম ফুলের আলপনার মত ফুটে উঠছে এখানে ওখানে!!???  
পোলট্রী মাংস রান্নার কড়াই থেকে মুরগীটা লাল ঝুটি নাড়িয়ে মানুষদের দিকে তাকিয়ে কি যেন বলছে!!!!  
জানতে চাইছে গোমাংস, শূকরের মাংস, ইঁদুরের মাংস, কচ্ছপের মাংস, শৃগালের মাংস, তো খাওয়া হল!!  
এবারে টাটকা মানুষের মাংসের সংগে নুন লবণ, তেল ,হলুদ ,গোলমরিচ, কাচালঙ্কা ,  
তেজপাতা দিয়ে কচুঘণ্ট ঠিক কেমন জমবে বিরিয়ানির সংগে!!!!!!???  
আপন জনের গলাকাটা দেহ থেকে ফিনকি দিয়ে গরম রক্ত বেরোচ্ছে !!  
হাতের চারিদিকটা লাল /  
চোখ রগড়াতে রগড়াতে মূর্ছা যাচ্ছে /  
বুকের ভিতর, বাইর কষ্টের চোটে ফেটে যাচ্ছে!!! তবু মরতে পারছে না!!???  
কিছু মিডিয়া আর প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছক কষছে জনপ্রিয়তার প্লাস মাইনাস র বীজগাণিতিক অঙ্কের খেলা!!???সঃ  
ষ  
রাজনৈতিক চাপানউতোর এর হাডুডু আর রুমাল চোর খেলায় বুদ্ধিজীবী চিন্তবিদ নেতা নেত্রীগণ মেতে উঠেন/  
যার ফলে ক্রিকেটের মাঠে বোলার, আ্যম্পায়ার, রানার ,ক্যাপ্টেন সবাই ব্যস্ত!  
দোষারোপের মাঠে নিখুঁত ছক্কা মেরে  
পাবলিকের মন ভুলিয়ে ভোট জিততে!!???  
#  
মিডিয়া অসহায় নারদমুনির মত“ নারায়ণ”,“ নারায়ণ” করছেন আর রাত জেগে জেগে ক্যামেরার ফ্রেম পরিস্কার করে চাতক পাখির মত খবরের নেশায় ছুটে বেড়াচ্ছেন!!!!!  
কিছু নেতাদের মুখের পান হইস্কির মত ধর্ষণ হয়ে যাচ্ছে সামাণ্য ঘটনা আর খুন মানে বলা হচ্ছে সামাণ্য ভুল!!!???  
#  
একজন মারা গেল কুড়িজন পিছিয়ে গেল!!!??  
দুজন মারা গেল পঙ্চাশ জন পিছিয়ে গেল!!??  
তিনজন মারা গেল একশ জন পিছিয়ে গেল!!?  
যখন নিজের বাপের গলাকাটা হল/ বোনের আঁচল টেনে খুলে অর্ধনগ্ন করে ধর্ষন করা হল/ নিজের মাকে গর্তে কবর দেওয়া হল/  
তখন টনক নড়ল মাথার তার ছিঁড়ে এদিক ওদিক বাঘের মত গর্জন করতে লাগল!!!  
কিন্তু সমাজ বড়ই নিষ্ঠুর!!???  
প্রতিশোধের আগুনে এক ঘট কেরোসিনে  
কি পাঁচতালা বিল্ডিং কি জ্বালানো যায়!!!???  
গ্যাসের জন আন্দোলনের উত্তাপের হাওয়া ছাড়ার আগেই পুলিশ নেতাদের দমকল এসে নিজেদের স্বার্থে নিভিয়ে দেওয়া হয়!!!??  
আজও ভগৎ সিং, বিনয়, বাদল, দিনেশ রা পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করছে!!??  
কত মা হারানো ক্ষুদিরাম অকালে ঝরে পড়ছে!!??  
আজও নেতাজী ,ভগিনী নিবেদিতারা বিদেশের পথে পথে ন্যায়ের জন্য ঘুরছে  
আমাদের বাংলা মায়ের পরিবেশে যথার্থ  
পূর্ণ নিষ্পাপ অক্সিজেন দিতে!!  
#  
একজনকে মারলে একশ জন ঝাঁপিয়ে পড়লে দশজন ভয়ে পালিয়ে যায়!!  
অহিংসআন্দোলনে অনশন করে নিজেকে কষ্ট দেওয়ার থেকে দু একবার চ্যানেলে মুখ দেখানোর থেকে /  
হাতে গুলি মারার বদলে পায়ে গুলি মারা অনেক ভালো!!!  
গলা কাটতে সাহস পায় না আর তাতে ওই চিৎকার করে ধর্মঘটের সূচ, সেপ্টিপিনের ভয় দেখালে কিছু হয় না/  
তাতে চ্যানেলের দাম বাড়ে আর মশলাদার খবর তৈরীতে বিট-লবনের কাজ করে!!!??  
#  
চাষীর বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে কিছু ব্যাক্তির গা চুলকায়/  
ডাক্তারের বাচ্চা কোন কারণে ভিখারি  
হয়ে গেলে চাষীদের মুখ চক্ চক করে ওঠে /  
আর বাচ্চাটা অনাথ হয় তবে তাঁর জীবন পাগলাগারদের থেকেও দুর্বিসহ হয়ে ওঠে!!???  
#  
কোন অভিনেতা কোন ডাক্তার বা নেতা ক্ষমতায় থাকলে নারী বাহিনী আর দরদিনী মহিলা সমিতির বিশ্বসুন্দরী মহিলাদের অভাব হয় না!  
ডানে ,বামে ,সামনে ,পিছনে জোঁকের মত ঘুরে বেড়ায়!!!  
#  
কোন কারণে ডাক্তারটি পাগল হয়ে গেলে  
কোন সুন্দরীর পাত্তা থাকে না আর বেডরুমেও আসার জন্য বায়না ধরে না ললিপোপ খাওয়াতে!!?  
বৌ ও ছেড়ে চলে যায়!!??  
শুধু পড়ে থাকে পেটের সন্তান!!  
#  
পাগলের বাচ্চা আর মা ছেড়ে যাওয়া অসহায় বাচ্চা হিসেবে বেঁচে থেকে  
বিড়ালের বাচ্চা হিসেবে জন্ম নেওয়া বা ক্যাঙারুর বাচ্চা হিসেবে জন্ম নেওয়া বা অনাথ শিশু হয়ে অনাথ আশ্রম বা পথের ধারে বাঁচা অনেক শান্তির ও মঙ্গলদায়ক।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8/#comments
