# আনমনে

Author: এস.জেড বাবু
Published: 2020-03-15
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87/

তোমার আমার পরমাণু মৌলিক  
তবু যে অজানা আকর্ষনে  
হাইড্রোজেন মিশে একাকার হয় অক্সিজেনে

তেমনি ভালোবাসায় তোমায় আঁকড়ে ধরে  
জল হব আমি,  
লবনাক্ততা বিহনে।

শুধু হাতখানি বাড়িয়ে দিও  
কারণে বা অকারণে  
ছুঁয়ে যেও শিশির হেলা অবহেলায়  
অনামিকায় আনমনে॥

\-0-
