# আনমনে ভুলে থাকা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-18T03:47:40+00:00
- Updated: 2020-11-18T03:51:38+00:00
- Category: [অণুগল্প](https://sonelablog.com/category/%e0%a6%85%e0%a6%a3%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/

---

 

আশ-কথা পাশ-কথায়, বাঁকা-নয়ন খাড়া-কানে  
কত কী লিখি-ফিখি, ফেলে রাখি, উল্টে পাল্টে দেখি, দেখি-ও-না,  
কখনও সখনও হারিয়ে ফেলি, হারিয়ে যায়-ও, ভুলে-টুলে-ও যাই।

অগোচরে একান্ত নীরবে পড়ে থাকা, ভুল করে ফুল!! হারানো মানিক!!  
ভাল করে বিনোদ বেনী বাধিয়া দে…………

পুরোন আঁকের মাঝে, অধরা, একান্ত গভীর জীবন্ত অনাবাদী কিছু  
পেয়ে গেছি, পেয়ে-ও যাই, এমন-ও কিছু-না।

শিউলি কুড়ানো ঝিরঝিরে ফিনফিনে শিশির-ভোরের খুশির রেখায়  
না-প্রশ্ন-করা-দিনে, আনমনে ভুলে থাকার অনাবশ্যকতা লুকোনো যায়-না,  
ঝাঁ ঝাঁ রোদ্দুরে-ও না।

ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/#comments
