# আনন্দ খেলা

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-08-05T04:35:57+00:00
- Updated: 2021-08-05T04:36:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

 

আয়’রে ছেলে আয়’রে মেয়ে  
খেলবি তোরা নেচে গেয়ে।  
রোজ বিকেলে হবে খেলা  
দেখবো সবে সারা বেলা।

দারুণ হাসি মজা অতি  
ছুটবে সবে নেইকো গতি।  
লুকোচুরি খেলবে সবে  
ভোজন হবে রাতে তবে।

ছোট্টো ছোট্টো ছন্দে ধরে  
গানটি তারা যাবে করে।  
গানের মেলা ভাঙা যখন  
প্রাণে দোলা লাগবে তখন ।

হাতে হাতে রাখা সারা  
নানা খেলা খেলে তারা।  
গোল্লাছুট আর কানামাছি  
ধাক্কা দিয়ে বলে আমি আছি।

দলে দলে নদীর ঘাটে  
নাইতে বসে পাটে পাটে।  
সাঁতার কাটা বর্ষাকালে  
মাছ ধরেছে জালে জালে।

রচনাকালঃ  
১১/০৭/২০২১  
————————–

বর্ষার ছন্দ  
জাহাঙ্গীর আলম অপূর্ব

৪+৪/৪+২

মাদল বাজে মনের ভিতর  
ওই না বর্ষার ছন্দে  
আশেপাশে ভরে গেছে  
কদম কেয়ার গন্ধে।

বৃষ্টির শব্দ জল কলতান  
দারুণ ভালো লাগে  
বর্ষার আরো কত ফুল ওই  
ফুটে আছে বাগে।

জেলে নেমে গোসল করা  
নৌকা নিয়ে ঘোরা  
কদম গাছে কেয়া গাছে  
ফুল যে জোড়া জোড়া।

বর্ষাকালে নদের জলে  
নানান জিনিস ভাসে,  
দূরের কোনো স্থানে থেকে  
মাঝি তেরে আসে ।

নতুন জলে নতুন মাছ ওই  
করে শুধু খেলা,  
মন খুশিতে সবাই ভাসে  
নতুন নতুন ভেলা।

রচনাকালঃ  
১২/০৭/২০২১

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
