# আনন্দের সময়

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-09-28T02:30:26+00:00
- Updated: 2021-09-28T02:33:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

---

 

মন ছুটে যায় – শৈশবের ওই  
আমার ছোট্ট গায়,  
সেথায় আমি – ঘুরিফিরি  
চড়ে ভাসি নায়।

শৈশবের ওই – কত স্মৃতি  
আজি মনে ভাই,  
এমন মধুর – সময় তবে  
ধরার বুকে নাই।

ইচ্ছে খুশি – ঘোরাঘুরি  
মন অভিলাষ খেল,  
জীবনের ওই – আনন্দ আর  
নানা রকম ভেল।

নদের জলে – তরী নিয়ে  
তুলি শাপলা ফুল,  
ইচ্ছে খুশি – মন আনন্দে  
করছি কত ভুল।

ঘাস ফড়িংয়ের – পিছু ছুটে  
গেছি কত দিন,  
নদের জলে তরী নিয়ে  
ধরছি প্রচুর মীন।

 

রচনাকালঃ  
০৩/০৮/২০২১

 

৪+৪/৪+১

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/#comments
