# আধ-আঁকা ছাপ-ছবি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-10-06T05:05:02+00:00
- Updated: 2021-10-06T15:04:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a7-%e0%a6%86%e0%a6%81%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf/

---

 

ছুঁয়ে থাকা, ছুঁতে থাকা মৃদুমন্দ ভালাবাসাবাসির স্মৃতিগুলো  
ছুঁয়েছে/ছুঁয়েছি কী-না ঠিক-ঠাক বুঝতে-ও পারি-না, পারি-নি,  
বারংবার বিস্মিত বিপন্ন আবিষ্কারের জাল ফেলে, জাল তুলে  
যাপিতের ঘন যাপন শুধুই নির্বিষ চোখে রেখে, চোখ তুলে দেখতে থাকে,  
অতীত থেকে বর্তমানের এ-কুল অব্ধি;  
নিঃশেষের পেয়ালায় স্বাস্থ্য-সুখ কামনা করা ছাড়া  
আর কী-ই-বা করার থাকে;

আজ অথবা আগামীর কিছু বৃন্তচ্যুত পাপড়ি  
বিকল্পের জানলায় দাঁড়িয়ে অনন্তে চোখ ফেলে;  
ফেলে রাখা ফেলে আসা আধ-আঁকা কিছু ছাপচিত্র  
রূপান্তরিত হয়ে হয়ে তৈরি করে রূপকথার চিত্রকল্প,  
সম্মোহিতের মত;

শুধু উচ্ছিষ্টের মত পড়ে থাকে দেয়াল/মেঝ জুড়ে  
মৌনতাকামী সেজে, শব্দহীন অন্বেষণে, অজানা গন্তব্যে,  
অপেক্ষার পথচক্রে;

ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a7-%e0%a6%86%e0%a6%81%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf/#comments
