# আধো আকাশের চিঠি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-20T03:43:58+00:00
- Updated: 2020-06-20T03:11:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a7%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/

---

 

আধো আধার-আকাশ থেকে ডাক পিয়ন  
চিঠি নিয়ে আসে,  
স্বচ্ছ-আগাম-বার্তা, দীর্ঘ-সংক্ষেপে;

একটু অনুমান, একটু ধারণা, ব্যাখ্যা, সংজ্ঞা, সামান্য-তত্ত্ব,  
আমার যা জ্ঞান-গম্মি, জানা-অজানা তার সমুদয় যোগফল-বিয়োগফল  
ভাগ-পুরণ থেকে, একটু বেশী একটু কম, আন্দাজ আর পরিমাপ শেষে,  
একটি বিস্তীর্ণ উপকুলে দেখতে পাই মুহূর্ত থেকে মুহূর্তের বৃষ্টি;

এর সারমর্ম দৃশ্যমান হলে ভাবনারত হতে হতে হেঁচকি উঠে আসে,  
কুড়িয়ে নেয়া জীবনে পুরুষ সুখের-অসুখে প্রত্যাখ্যান-বিহীন-স্পর্শ চাওয়া-পাওয়ার  
একই সমতলে, [শুধুই এক পশলা বৃষ্টি](https://www.youtube.com/watch?v=Fb0OTqLotxU), সোনাঝরা আলোর বিচ্ছুরিত ঝংকারে;  
সময়ের রেখা চিহ্নে-চিহ্নে।

ছবি নেটের

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a7%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/#comments
