# আধাআধি

- Author: [জসীম উদ্দীন মুহম্মদ](https://sonelablog.com/author/jasim-uddin-mohammad/)
- Published: 2014-08-20T02:50:04+00:00
- Updated: 2014-08-20T02:50:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a7%e0%a6%be%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf/

---

যে পথে চলে উপর তলা,

যে পথে নাই ছোট ছোট ঘাসের দলা  
সে পথে চলেছ হয়ে অন্ধ তারা

সে পথ শুনে রাখো কাঁটায় ভরা  
সে পথে লক করা আলোর সভা  
সে পথে কাঁদায় ক্ষণিক প্রভা  
তবু আমি, এতো কী কম দামি  
চোখ তুলে তাকাও একবার

দেখো আমি বার বার  
এক হাতে মাটি

আরেক হাতে গাছ, পাথর, বাটি  
আমার মনের অলিগলি

একটু হলেও বলি  
সেখানে আধেক আমি

আধেক তুমি !  
ক্ষণিকের কিছু ভুল

হোক না ঘাসফুল  
আবার পথ চলি

নিরালায় কথা বলি  
হাতে রাখি হাত

আসুক লাজ রাঙা প্রভাত !

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a7%e0%a6%be%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf/#comments
