# আধফোঁটা লীলা

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-07-06T17:24:26+00:00
- Updated: 2014-07-06T17:24:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a7%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be/

---

ম্যাডামের ব্রাশপ্রিন্ট শাড়ি  
বর্ণালি ফুলেল- আঁচল  
দেখতে দেখতেই  
সুগঠিত বাগান হয়ে ওঠে  
স্বাচ্ছন্দ্যলীলায়

তখনও শোঁকা হয়নি-  
স্বর্ণচূড়া পাড় ঘেঁষে  
সবুজপাতা  
লাল-সাদা কুঁড়ির উঁকি-বুকি  
আধফোঁটা স্পন্দিত গোলাপ  
খয়েরি ডানায় রক্তজবা-ঝাড়…

একদিন ক্লাসরুমে  
আলগোছে ডানা মেলে ভ্রমর  
পাখনায় লেগে আছে তার  
পরাগের বিবাগি গন্ধ  
বিষাক্ত হুলে মধুর গেরুয়া স্বাদ

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a7%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be/#comments
