# আদর-রৌদ্রের হেমন্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-18T03:18:45+00:00
- Updated: 2020-10-18T04:06:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

 

আড়ালের ছায়া-ডালে লুকোতে লুকোতে  
দ্বন্দ-বিষাদের শরৎ শেষে,  
নিস্তরঙ্গ খোলা হাওয়ায় টুপ করে বেড়িয়ে এসে  
কেমন লাগছে এখন? হেমন্ত;  
প্রত্যাশার চাঁদের মত  
মুহুর্মুহু পূর্ণ ঝলমল নির্বিচার ভালোবাসায়;

নিমিষ-পলকে চোখ খুলে দেখি  
রৌদ্র-আদরের হাসি ভরপুর অনিবার্য মুক্তির সদনে,  
বছর ঘুরে সুগভীর হাইড আউট থেকে বেরিয়ে এলে  
শরৎ যখন লুপ্ত-নির্গুণে।

নিকানো দাওয়ায় আঁচল মেলে সকাল-সূর্য  
বসে থাকবে স্বজন সমবিভারে, বিপুল নম্রতায়;  
নিষ্ঠুর ম্রিয়মাণ সবুজ বনানী ঘিরে  
স্মৃতির মিছিল তুলে রেখে /ভুলে যেয়ে,  
এসো হেমন্ত-পাখিদের সাথে গলা মেলাই,  
এবারের এই সময়ে;

ছবি নেটের।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
