# আদর্শবাদের মুখোশওয়ালা

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-06-26T17:30:20+00:00
- Updated: 2019-06-26T17:30:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/

---

আগামীর দিক নির্দেশনা বিষয়ক শিশু কিশোর মিলনমেলায়;

উপস্থিত আমার ভাই তোমার ভাই  
মানবতার সেরা কন্ঠে, কোকিল সুরে- এখন বলে তাই

আশা করি, ভালো আছো  
নীতি নৈতিকতার পাশে আছো  
মনে রাখবা-ধূমপানমুক্ত, মাদকমুক্ত দুর্নীতিমুক্ত- সমাজ চাই  
দ্যাখবা-‌ জিরো টলারেন্স রীতিতে আর অনিয়মের ঠাঁই নাই।

..

শিহরিত জনতার অগ্নিঝরা স্লোগানে  
নিয়ম সুরক্ষার নিয়মে, পুনঃবার গলা কেশে- বলে ভাই

থামো! থামো! তোমরা আমার স্বপ্নের শিশু-কিশোর  
থাকবা- আদর্শে অটল দ্যাখবা জয়ের মালা সিউর,  
রুখে দিবো আমরা  
মায়ের উপর পাক স্টাইলে মিশন  
বোনের উপর চলন্ত গতির শোষণ  
বিভেদ ভুলে থাকবে নারী নিরাপদে- তা মুখো মামার ভিশন।

..

দুধে ভাতে, আনাচে কানাচে- সবার মার্কা এখন একটায়

বলছি শুনো তোমায়-  
ভোট চ্যাটিংয়ে,রোড মিটিংয়ে তোমরা সবার ঘরে ঘরে যাও  
ইতিহাসের সুষম বিড়ি, ত্যাগী সব কর্মী- রাত বিরাতে বিলাও

..

সন্ধ্যারাতে দরজা খুলে শিশুটি আমায় দেখে- মুখে হাসির রেশ  
প্রশ্ন জাগে-কীভাবে? শোষণমুক্ত সমাজ গড়বো, আদর্শবাদী দেশ,  
অতঃপর, শিশুটি স্কুলে গেলে গল্প শুনে সরল কাকার চা’য়ের স্টলে  
আর্দশের ভাই- গতরাতে নাকি ধরা খায়? সখিনা বু’কে জোরে ধরে।

নেত্রকোনা, ময়মনসিংহ।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/#comments
