# আদরের স্ত্রীলিঙ্গ

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-12-31T05:25:53+00:00
- Updated: 2019-12-31T05:25:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/

---

ছেড়ে যেতে চায় না  
প্রচলিত বাক্যটাও মনের খুব তলানিতে  
দাঁড়িয়ে আছে বিলবোর্ড, মৌমাছি আর ফুল  
লাগোয়া দুটো জীবনের চিত্র আঁকিবুঁকি দেয়ালে।

সেই ইতিহাস শুনবে-  
এক সময় অতর্কিত আমার উড়োউড়ি  
স্বৈরাচারী বাতাসে বারবার আহত দিন  
বঞ্চিত ক্ষোভে পেলে আসি সেই তাঁকে  
যাবতীয় অতীত তুলে তাঁর জমজ ফুলে  
মৌমাছিটা তোমার এখন সুখেই থাকে।

এসো, একদিন প্রেক্ষাগৃহে দেখবে-  
না বলা রূপালী পর্দায় ফুলের পরম প্রশ্নচিহ্ন  
-ওই, আদরের স্ত্রীলিঙ্গ কী? ছেড়ে কি চলে যাবে?

নেত্রকোণা, ময়মনসিংহ

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/#comments
