# ” নীল খামে লেখা চিঠি তোমাকে”

Author: রেজওয়ানা কবির
Published: 2021-01-17
Category: চিঠি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a7%80-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/

আদরের রাগী ছেলে,

আজ কুয়াশাচ্ছন্ন ভোরে  অনেকদিনপর তোমার সাথে আমার স্বপ্নে দেখা। দেখা হয়ে অনেক কথা বললাম, তুমি শুধু বরাবরের মতই চুপটি করে শুনলে। আমার যত মান,অভিমান, তোমার প্রতি পাথরের মত জমা হয়ে আছে সব আজ তোমায় অবলীলায় বলে দিলাম। বিশ্বাস কর,এক বিন্দু ও খারাপ লাগেনি আমার। সবশেষে তোমার দিকে তাকানোর জন্য চোখ মেললাম তোমায় একটু আদর দিব বলে, কিন্তু চোখ মেলেই দেখলাম, তুমি নেই। আমার সামনে শুধু অন্ধকার। তখনও সকাল হয় নি, বুঝলাম স্বপ্ন দেখছিলাম, সবাই বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, তাই আবারও তোমার স্নিগ্ধ, সরল, চোখগুলো আমার মনের আসনে স্মরন করলাম। তুমি জানো রাগী ছেলে, তোমার চোখে কি পরিমান মায়া???কি পরিমান স্নিগ্ধতা???তোমার চোখের দিকে তাকালে মনে হয় একধরনের স্বর্গীয় সুখ পেলাম, তোমার তাকিয়ে থাকায় আমি মুগ্ধ হই,মনে হয় তোমার চোখের সমুদ্রে দূর অজানায় তোমায় নিয়ে হারিয়ে যাই । যত দিন যায় তত তোমাকে আরও বেশি আকড়ে ধরতে ইচ্ছে করে, মনে হয় তোমাকে আবারও নতুন করে আবিস্কার করলাম। আমার কাছে মনে হয়, তোমার তুমিটার মাঝে এখনও অনেক কিছু আছে যা আমি যতদিন বেঁচে থাকব ততদিন তা আবিস্কারের নেশায় মেতে থাকব। আমার রাগী ছেলে, তুমিটা সত্যি খুব ভালো । কতদিন তোমায় দেখি না,তবুও তুমি সবসময় আমার অস্তিত্বে মিশে থাক। তুমি যখন বকা দাও তখন আরও বেশি ভালো লাগে তোমাকে,মনে হয় আলতো করে জড়িয়ে থাকি। তুমিটা কিন্তু বাইরে খুব শক্ত অথচ ভেতর ভেতর সন্দেশের মত। অনেক বকবক করলাম, তুমিতো আবার উপন্যাস পছন্দ করো না, কিন্তু আমি যে উপন্যাস ছাড়া আমার মনের ভাব প্রকাশ করতে পারি না। কি করবে বল???আমি এমনি🤪🤪🤪,এইটুকুতো সহ্য করতেই হবে আমার রাগী ছেলে। তোমার তুমিটাকে ধরে রাখতে চাই সবসময়। তোমার মাঝে আজীবন থাকতে চাই যেমন তুমি আমার মাঝে আছো।তোমার রাগের মাঝে যে আমার প্রতি ভালোবাসা ছড়িয়ে, ছিটিয়ে আছে সেটা কিন্তু আমি ভালোই বুঝি, তা তুমি যতই আড়াল কর না কেন?এরপর যখন তোমার সাথে দেখা হবে, তখন আমার প্রথম কাজ কি জানো?? তোমার কপালে আলতো করে আদর দিব।কি খুব হাসি পাচ্ছে তাই না??? হেসে লাভ নেই সত্যি সত্যি।

প্রচন্ড শীত এখন,তোমারতো আবার ঠান্ডার সমস্যা তাই ঠান্ডা লাগাইও না,বাইক চালানোর সময় সিগারেট খেও না,নিজের যত্ন নিও । ছায়ার মতই থাকতে চাই তোমার পাশে। ভালো থেক আমার দুষ্টু,মিষ্টি, আদরের রাগী ছেলে। ভালোবাসি তোমাকে খুব বেশি❤️❤️❤️।

“তোমার ছায়াসঙ্গী”

ছবিঃ নেট থেকে।
