# আত্ম দায়

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-09-06T10:58:07+00:00
- Updated: 2020-09-06T10:58:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f/

---

এড়িয়ে গেলে ভাল, চাপ নাই

বেরিয়ে যাওয়া যায়

হীন মন্যতায় একটু ভোগে

তবুও থাকে না দায় ।

অপেক্ষার প্রহর, স্বপ্ন ধুসর

মরিচিকা খায় কুঁড়ে

প্রজাপতি মন,  তবুও সারাক্ষণ

ফুলে ফুলে যায় উড়ে ।

আসেনা কাছে যে,  থাক না সে

নিজের মত আঁডালে

যে ছিল না,  তোমার অনন্যা

তাতে আর কি হারালে  ???

যে পাখী মানে পোষ

তার লাগে না খাঁচা

নিঃশ্বাসে প্রশ্বাসে ঐ

তাকে নিয়েই বাঁচা  ।।।

~~~~~~~~~~~~~~~

রচনা ঃ ০৪/০৯/১৯

ঢাকা

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f/#comments
