# আত্মিক

Author: নূর হোসেন
Published: 2020-04-28
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/

অপ্রসন্ন স্বপ্ন গুলো সম্প্রতি ভুলিয়ে দিয়েছে তোমাকে

ভুলিয়ে দিয়েছে সন্ধ্যার ঝিঙে ফুল,

নীল আকাশের ধূসর বিষন্ন মেঘ-

জটিল চিন্তা করে দিয়েছে সংস্কার,

প্রস্তর হৃদ কুঠিরের দেয়াল পুড়ছে মমের মত অবহেলার অনলে!

রেষারেষি তো আজীবন পুষে রাখি যত্নে-

যেমন তুমি পুষছ ভুলে যাওয়ার স্বভাব,  আমাদের সোনালী স্মৃতি, গোপন স্পর্শ-প্রতিজ্ঞাবাক্যের গুরুত্বপূর্ণ কিছু অংশ;

সেদিক থেকে বরং আমিই পিছিয়ে-

আমার রেষারেষিটা আত্মকেন্দ্রিক হলেও ভুলে যাওয়ার নয়।

বর্ণচোরা ক্লেশ যাতনাকে লঘুচিত্তে বহন করে-যার অতীত কেটেছে বর্তমানও কাটছে, উদ্দেশ্যহীন সংকটে সেই মনে রেখেছে প্রিয়তমার নিষ্ক্রিয় আচরণ!

আর্থিক সুখের অভিজ্ঞতায় সে সুখী হয় না-

হয় আমার মত আত্মিক।
