# আত্মাহুতি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-02-28T11:27:22+00:00
- Updated: 2020-02-28T11:29:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/

---

কৃষ্ণকালো জলে মেয়েটি আত্মাহুতি দিলো-  
তার সাথে তার সাজানো স্বপ্ন,ভালোবাসা ও ছিলো।  
মনের ব্যাস-ব্যাসার্ধের হিসাবটা তার জানা না ছিলো।  
তাইতো সূলভেই সবার আপন হয়ে যেতো;  
অন্ধের মতো সবাইকে বিশ্বাস করতো-  
পাপ-পূণ্যের খতিয়ানটা মেলাতে পারলো না।  
সমাজের কদর্যতা ধরতে পারলো না।  
ভালোবাসা, ঘৃণার জ্যামিতিক নকশা অবোধ্য রয়ে গেলো ।  
হীরকখন্ড আর পাথরের কাঠিন্য অজানাই রয়ে গেলো।

বেগ-আবেগের নির্যাসটুকু ধারন করতে পারলো না।  
নরম-শক্তের ভেদাভেদ বুঝলো না।  
সত্যমিথ্যার লুকোচুরিতে নির্বাক দর্শক হলো।  
সুখ-দুঃখের বৃত্তাকারে জীবনটা চক্রবদ্ধ হলো।  
আলো-আঁধারের উত্তাপটা ধরতে ব্যর্থ হলো।  
কূপ, সমুদ্রের গভীরতা একাকার হয়ে গেলো;  
খেই হারিয়ে অতল-গহবরে বিসর্জন দিলো।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/#comments
