# আত্মার অবগাহন

- Author: [নাদিরা ইসলাম নাইস](https://sonelablog.com/author/nadira-islam/)
- Published: 2020-09-18T13:11:53+00:00
- Updated: 2020-09-18T13:56:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%97%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/

---

ক্ষীণকণ্ঠে নয়,  
ভালোবাসার বহিঃপ্রকাশ করেছি তেজস্বীরুপে ।  
হৃদয়ের ডাকবাক্সে পেয়েছি প্রেমানুভূতির এক দীর্ঘ পত্র!  
চক্ষু বুজে সন্ধান পেয়েছি অসুপ্ত এক প্রেম-কাব্যের  
ক্ষৌণি -প্রাচীর ।

দেহের সকল অঙ্গকে উপেক্ষা করে ভালোবাসা অনুভব করেছি-  
শুধুমাত্র হৃদপিণ্ডের কম্পিত বিন্দুতে ।  
ক্লান্ত অপরাহ্নে বটমূলের প্রশান্তির ছায়ায় রচিত  
উপন্যাসের পাণ্ডুলিপি যেন তুমি ।  
আবেগের প্ররোচনায় সুবিন্যস্ত বাস্তবতার তীরে ভাঙন!  
ষোল মাত্রার ত্রিতালের অস্থির দাম্ভিকতায় বইছে  
ভালোবাসার উজ্জীবিত তরী!

অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশে আমি নির্লজ্জ ।  
বারংবার অকুণ্ঠিতচিত্তে উচ্চারণ করি –  
” ভালোবাসি তোমায় , ভালোবাসি!  
আর ভালোবাসি তোমায় ।  
অনুভূতির তেজ্বসী প্রকাশেই যেন পরিপূর্ণতা।  
এটুকুই যেন জীবনের সর্বোচ্চ প্রাপ্তি ।

ছবি গুগল ইমেজ থেকে।  
১৭.০১.২০২০

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%97%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/#comments
