# আত্মহনন ও আমার কথা

- Author: [মাছুম হাবিবী](https://sonelablog.com/author/masum-habibi/)
- Published: 2019-05-25T19:13:32+00:00
- Updated: 2019-05-25T19:58:34+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/

---

আমরা অনেক সময় কিছু অদ্ভুত নিউজ পড়ে আৎকে উঠি! নিউজটা এরকম যে, ‘পরিবার থেকে প্রেমের সম্পর্কটা মেনে না নেওয়ায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা! ভাবতে পারেন কতটা বিস্ময়কর নির্মম একটা নিউজ?

আবার মাঝে মধ্যে এরকমও হয় প্রেমিকার বিয়ে হয়ে গেছে পাগল প্রেমিকের আত্মহত্যা! তার কিছুদিন পর স্বামীর বাড়িতে সেই প্রেমিকাও আত্মহত্যা করে! আমি জানিনা এই নিউজটা আপনাদের কাছে কতটা বিস্ময়কর! কিন্তুু আমি দৃঢ়শক্তিতে বলতে পারি এসব নিউজ গোটা সুশীল জাতির জন্য লজ্জাজনক।

আমরা স্বীকার করি আমরা সভ্য-সুশীল জাতি! কিন্তুু আমরা যে কতটা অসভ্য আর নির্মম জাতি তা গোটা কয়েক নিউজ দেখলেই বুঝা যায়। সাম্প্রতিক এক ধারণায় দেখা যায়, দেশের আত্মহত্যার তালিকায় প্রেমে ব্যর্থ হওয়া যুবক-যুবতী’র সংখ্যাই বেশি! এমন কেন হয়? কেন প্রতিবছর শত শত নিষ্পাপ লাশের মিছিল দেখতে হয়। হ্যাঁ, এটাও মানতে হবে যে কিছু খারাপ ধোকাবাজ ছেলে-মেয়েদের কারণে অনেক তরুণ-তরুণী আত্মহত্যা করে! কিন্তুু পরিবারের জন্য অনেক তাঁজা প্রাণের লাশ দেখতে হবে কেন?

আমরা অনেক সময় মেয়েদের বিশ্রী ভাষায় গালি দিয়ে বলি শালি বোধয় ইচ্ছে করে বিয়ে করতেছে! কিন্তুু পর্দার আড়ালের খবরটা হয়তো আজীবন অজানাই রয়ে যায়। কেউ জানতে চায় নাহ মেয়েটা কতটা কঠিন পরিস্থিতির স্বীকার। শুধু মাত্র পরিবারের সুখের জন্য সব কিছু মেয়ে নেয়। আর আপনারা পরিবারের লোকেরা একবারও জানতে চাননা মেয়েটা কী চায়? তার পছন্দটা কী?

শুধু মেয়ের কথা বলছি কেন কিছু ছেলেও আছে যাদের সেক্রিফাইস আর মানিয়ে নিতে জীবনটাই ত্যানা ত্যানা! এখন চাইলেও বুক ভরে শ্বাস নিতে পারেনা। শুধু মাত্র পরিবারের জন্য নিজের সব শখ, আহ্লাদ, ভালো লাগা, ভালোবাসাকে সেক্রিফাইস করে। আর আপনারা পরিবারের লোকেরা একবারও জানতে চান নাহ ছেলেটা কী চায়? তার পছন্দটা কী?

আমি বুঝি নাহ পরিবারের লোকেরা এত কঠিন কেন? কোনো বিষয়কে এতটা কঠিন ভাবে দেখে কেন? তারা কি বুঝতে চায় নাহ মানুষের মনের সুখটাই বড়। জোড় করে মেয়েকে বিয়ে দেন, একবারও কী ভেবেছেন মেয়েটা কোথায় সবচে বেশি ভালো থাকবে! মেয়েটার শান্তি কতটা নিশ্চিত হবে? একবারও ভাবেননি শুধু টাকা আর সম্পদের লোভে নিষ্পাপ প্রাণগুলো নষ্ট করে দিচ্ছেন।

তবে একটা কথা চিরন্তন সত্য আপনারা কোনোদিন মাপ পাবেন না! এক সন্তানের কাছে, দ্বিতীয় কাল কিয়ামতের মাঠে। লোভের ফল যে কতখানি ভয়ানক তা মরার পর বুঝবেন।

যাইহোক, আমি সুশীল, ভদ্র পরিবার -পরিজনদের উদ্দেশ্যে বলছি ছেলে মেয়েদের বিয়ের আগে তাদের পছন্দ-অপছন্দের কথা জিজ্ঞাস করুন! জিজ্ঞাস করুন তারা কি চায়। অযথা নিজের জিদ আর লালসার বশে এমন সিদ্ধান্ত নিবেন না যার ফল হয় দুটি নিষ্পাপ প্রাণের মৃত্যু!

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/#comments
