# আত্মহত্যা

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-06-13T04:47:06+00:00
- Updated: 2021-06-13T04:47:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-2/

---

*অভিমানি রাগ, করতে পারে আত্মহত্যা;*  
*এই সংকটময় সময়ে বড় অভাগা কপাল-*  
*আর কত সময় অতিবাহিত হলে*  
*চৌদ্দ কলার স্বাদ পূর্ণ হবে অথচ*  
*অবোঝ মন প্রতিনিয়ত হাঁটছে আত্মহত্যা*  
*এভাবে চলে যাচ্ছে-চলে গেলো তাজা প্রাণ;*

*তবুও থামছে না এতটুকু রাগ অভিমান*  
*ভাবছে না আর, ফিরে আসবে না আত্মহত্যা!*  
*রাগের পূর্বপাশে একটু ভেবে দেখো*  
*দেখো মৃত্যুর যন্ত্রনা ভয়ঙ্কর কত-*  
*অতঃপর ধৈর্য ধারন কর সুন্দর পৃথিবী দেখো*  
*পেতে পার আলোর দিশারি নয় আত্মহত্যা।*

*৩০ জ্যৈষ্ঠ ১৪২৮, ১৩ জুন ২১*

———————————-

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-2/#comments
