# আত্মলিপি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-02-25T16:03:56+00:00
- Updated: 2022-02-24T02:44:03+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf/

---

যতটা পথ চলি, দুর দুরান্তে ~  
ততটা ধারণ করে বহন করি, অন্তস্থলে ~  
সম্পুর্ণই আচ্ছন্ন করে রেখেছো, চিন্তায় চেতনায়, কর্মকাঠামোতে ~  
এই টান নিবিড় আলিঙ্গন করে, হৃদয়ে সহবাসে ~  
রন্ধে রন্ধে ছুঁয়ে যায়, মনের গভীরে ~  
প্রস্ফুটিত হই, সুবাস বিলাই, যথারীতি ~  
স্বপ্ন বুনি আকাশের বুকে, চিত্ত বর্ণীলে ~  
জেগে উঠি, নিস্তব্ধতা ভাঙি, জোনাকির আলোতে ~  
ডানা মেলে উড়ি, পানকৌড়ির দলে ~  
কাছে চাই, একান্তীয় পাশে, স্নিগ্ধ কোমলতায় ~  
ভোরের শিশির ভেজা উষ্ণতায় ~  
মৃদু হাওয়ায় কাঁশ ফুলের শুভ্র দোলে ~  
নিজেকে খুঁজে ফিরি, মায়া ভরা চোখের দৃষ্টিতে ~  
অহর্নিশি কাটে আমার, পরম একাকীত্বে ~  
নতুন নতুন রুপে তোমায় সৃষ্টিতে ।।।  
~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ২৪/০২/২০২০  
বি বাড়িয়া

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf/#comments
