# আতেল

- Author: [আদিব আদ্‌নান](https://sonelablog.com/author/adibadnan/)
- Published: 2013-07-24T06:07:29+00:00
- Updated: 2013-07-24T06:07:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: আতেল
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2/

---

বাতানুকূল ঘরেও হাঁস ফাঁস এপাশ-ওপাশ ।  
হঠাৎ একটি বিজ্ঞাপনে চোখ আটকে গেল । চোখ চড়ক গাছে না উঠলেও কাছাকাছি তাতে কোন রূপ সন্দেহ নেই । *‘এখানে বেশি দামে বেয়াদব ভাড়া ও বিক্রয় (খুচরা ও পাইকারি) করা হয় , বিশ্বস্ততা প্রমাণিত ’* । পকেট গোটা দশেক হলেও পকেটের রেস্ত চেক করে নিলাম অতি দ্রুততায় । এহেন মাল কোন ভাবেই হেলায় হারাচ্ছি না । আমার একটি চাই ই । পকেটের অবস্থা যাই হোক না কেন । বন্ধক রাখার অভ্যাস ইতি মধ্যেই করে ফেলছি । বিভিন্ন ক্যাটাগরি , নাম শুনিনি আমি বা আমার ফরটিন জেনারেশনে ও । কী নেই বা কী আছে তা খোঁজ নেয়ার লাইনে যাচ্ছি না ।

*ধনুর্বিদ  
*জ্যোতির্বিদ  
*গুলতিবাস বিদ  
*তলোয়ার বিদ  
*কলা বিদ  
*বাস্তুকলাবিদ  
*আবহাওয়া বিদ  
*ব্লগ বিদ  
*কলাম বাজ  
*অস্ত্র বিদ  
*কলম বিদ  
*শেয়ার বাজার বিদ  
*দৌড় বিদ  
*জুতা বিদ  
*ক্ষৌরকার  
*আতেল *****  
*আইটি বিদ ( ডার্ক ওয়েব )  
*ভূত বিদ  
*পেত্নী বিদ  
*স্বাস্থ্য বিদ  
*পুষ্টি বিদ  
*আইন বিদ  
*অলংকার বিদ  
……………………  
বিজ্ঞাপন বেয়াদবের কিন্তু এখানে অন্য মাল ও অন্তহীন । এ যাত্রা একমাত্র সহায় ঈশ্বর । মানির মান বলে কথা , ঈশ্বর রক্ষা না করেই পারে না ।

আর কত দেখব ! আরও একটি বিশেষ বিষয় আছে ……ওটি আমার লাইন নয় বিধায় ওমুখো হচ্ছি না ।  
আরও কিছু স্পেশাল ক্যাটাগরি আছে যেটায় আগে থেকে অর্ডার দিতে হয় । অসুবিধে নেই , অন লাইন বা অফ লাইনে চব্বিশ ঘণ্টার সার্ভিস । সেহেতু আমার যা প্রয়োজন তা পেয়ে গেছি তাই আর বেশি  
খোঁজাখুঁজিতে গেলাম না । মোটামুটি থ্রি স্টার টাইপের ‘আতেল’ নিলাম এক সপ্তাহের ভাড়ায় অনেকটা ট্রায়াল বেসিসে , রেট যেহেতু ফিক্সড তাই অহেতুক মুলামুলি সাধ নিতে পারলাম না । কায়দা মত জায়গায় মুলামুলি মজাই মজা ।

বেশ মহা আনন্দ , বুকে ফু দিয়ে বুড়ো আঙুলে ভড় করে দু”আঙুলে তুরি মেরে চলার সে কি যে আনন্দ , আহা আহা । ভাবছি এসব সার্ভিস আরও আরও কেন নিয়ে এলো না । রাগে মাথা চির বির করে উঠছে । দেব নাকি শালাদের শূলে চড়িয়ে । ভাবছি আগের দিনের রাজ রাজাদের কথা । কী সব ন্যায় বিচার ! কথায় কথায় শুল , উহ্‌ উহ্‌ কি আনন্দ যে তখন ছিল । আর এখন হলে সে এক মহা হাঙ্গামা বেধে যেত । শূলের আকার আকৃতি , চিকন বা মোটা , সূচালো কীনা বা কতোটা সূচালো , উচ্চতা , তৈলাক্ত বা তেল ছাড়া ইত্যাদি নিয়ে বিশেষ অজ্ঞ কমিটি গঠন , নস্য সংগ্রহশালা প্রস্তুত করণ , ফান্ড সংগ্রহ , মান যাচাই করণ (বায়ো মেকানিক্যাল টেস্ট সহ ) , অনুমোদন , প্রাক যাচাই করণ , টেন্ডার ………………এবং……………………………  
বেশ নির্ভার হামবড়া ভাব নিচ্ছি , আমি নিজেই আতেল, এখন আতেল স্কয়ার এক বাক্যে । হেলে দুলে বিরাট গ্যানি গ্যানি ভাব । কুচ পরোয়া নেহি । ভাবনা গুলো একটু যেন নাড়াচাড়া খেল , মেজাজ খিচড়ে গেল । হাতড়ে লাঠি খুঁজলাম , নিস্তেজ অকর্মণ্য দণ্ড কোনই কাজের না । একটি উত্থিত দণ্ড ভাড়া নিলে কেমন হয় ! মুঠো করে রাখবে , তেরিমেরি করলেই মাথায় বসিয়ে দেব এক ঘা , ব্রহ্মতালু বরাবর । ভ্যা করে কেঁদে দেবে বা ভোঁ দৌড় ।

ঘামে বালিশ সহ জামা কাপড় জবজবে , লোডশেডিংয়ে এসি বন্ধ , বন্ধ আমার সুখ সুখ স্বপ্ন । স্বপ্ন আমি তোমাকে ভালোবাসি , এসো আবার । এ বেলায় বা ও বেলায় হলেও অসুবিধে নেই কোন ।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2/#comments
