# আটাশতম জন্মদিনে

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-11-25T15:35:58+00:00
- Updated: 2020-11-25T15:38:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

---

গেলো চৌদ্দ-ই নভেম্বর, আটাশতম জন্মদিনে

ঠিক ঠিক বারোটায়; ঘুম থেকে জাগিয়ে

এক গুচ্ছ কুসুমস্তবক হাতে দিয়ে বললে; তোমাকেই ভালোবাসি প্রিয়ে!

আধ-ভাঙা ঘুম ঘোরে নির্বাক নিস্তব্ধতে

নৈঃশব্দিক কান্নারা অঝোরে ঝরলো কপোল বেয়ে।

তারপর, অভিমানের বরফ একটু একটু করে গলে-

মিশে গেলো নগ্ন চিবুকে

ভীষণ ইচ্ছে করলো,

ষোড়শী বালিকার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না থামিয়ে চিৎকার করে উঠি বলে

ঠিক আছে, আপাতত: এতেই সমস্ত অভিমান ভুলে ভালোবাসা মিশে যাক দুটিতে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/#comments
