# আঞ্চলিক প্রেমিক

Author: নাজমুল হুদা
Published: 2020-10-18
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/

অনেকদিন থেকেই একটা মাইয়ার উপ্পরে ক্রাশ,না ব্রাশ কী জানি একটা কয় না এইডাও আমি খাইছি। কিন্তু আমি যে হেরে বহুত ভালা পাই এইডাও কইতাম শরম পাই। আবার শুনছি হেও নাকি একবার খোয়াবে দেখছে- আমারে সাদি-মাদি করছে। এহন যেহেতু আমার কইতে শরম করে, তাই ভাবতাছি এভাবেই ঝুইল্লা থাকুক। আমি কিচ্ছুই কইতাম না। সাহস পাই না তো, শরম করে।

.

খালি মাঝে মাঝে হের প্রোফাইলে গিয়া হেরে একটু দেইখ্যা আইয়াম। হাসিডাও বহুত সুন্দর দেখছি। ভালা লাগছে। চুলডি তো আরো বেশি সুন্দর। প্রপোজ নাকি আপোষ কয় না এইতাও হেরে এহন করতাম না। নসিবে থাকলে থাকবো, না হলে আর আরকি!

.

আমি একটা গানেই সারাদিন হেডফোন লাগাইয়া শুনবাম-

>              চোখেতে অনেক ছবি ভালো লাগে
> 
>              আপন করে পেতে, স্বাদ যে জাগে
> 
>              তবুও ভালোবাসা ভালোলাগা এক নয়।।
