# আজ হুমায়ূন আহমেদ এর জন্মদিন

Author: রুমন আশরাফ
Published: 2019-11-13
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%82%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6/

কথার জাদুকর হুমায়ূন আহমেদ স্যার এর লিখিত প্রতিটি উপন্যাসের প্রতিটি চরিত্রকে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অতুলনীয় এবং অনন্য। কেমন যেন গভীর মাদকতা আছে তাঁর প্রতিটি লেখনীতে। প্রতিটি লেখার অর্থবহ ও প্রাঞ্জলতার দরুন তিনি ঠাঁই করে নিয়েছেন বহু মানুষের হৃদয়ে। অবশ্য নিন্দুকেরা আড়ালে আবডালে কত কথাই না বলে। তাই বলে স্যার এর জনপ্রিয়তা কিংবা পাঠক গ্রাহ্যতাকে কখনোই হ্রাস করতে পারেনি। হয়তো পারবেও না। বেশ ভাল লাগে, যখন দেখি দেশের প্রতিটি জেলায় “হিমু পরিবহণ” নামক একটি সংগঠন আছে। আজও এই সংগঠন বেশ সক্রিয় ভাবেই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসবই হচ্ছে স্যার এর প্রতি উষ্ণ ভালোবাসার বহিঃপ্রকাশ।

পৃথিবীতে সুকান্ত একজনই, শরৎচন্দ্র একজনই। তেমনই হুমায়ূন আহমেদও একজনই। যুগে যুগে এমন কিংবদন্তি জন্মায় না। তাঁদের বিকল্প কিংবা অনুকল্পও কখনও হয় না।

প্রয়াত হুমায়ূন আহমেদ স্যার এর আজ জন্মদিন। জানাচ্ছি হৃদয় নিংড়ানো উষ্ণ ভালবাসা।
