# আজ হাসির কোলাহল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-03-18T16:14:46+00:00
- Updated: 2019-03-18T16:24:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b2/

---

 

জ্যোৎস্নার চাঁদ-রাতে ঘুমন্ত বন জেগে ওঠে  
আজ সে হাসবে অট্টের হাসিতে  
যা সে লুকিয়ে রেখেছিল বনের জলজ উঠনে  
সেই কত কাল আগে;

কত জল বয়ে গেল কত জল ঢেউয়ে হারালো  
দুকুল উপচে, কত চাঁদ মুখ লুকালো  
তেষ্টা-তপ্ত হৃদয়ের  
আহ্নিক-বার্ষিক ধাঁধার গোলকে;

সুদীর্ঘ ফেরারি বৃষ্টি অতর্কিতে নেমে এসে  
বুনে দিয়েছে প্রাণে লীলা বীজ  
তুঙ্গ-হাসির কোলাহলে।

---

Comments: 44 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b2/#comments
