# আজ ফাগুনের দিন

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-02-13T00:36:05+00:00
- Updated: 2020-02-13T19:03:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

ফুটন্ত পলাশের দিনে অম্লান রঙ ছড়িয়ে  
শিমুল বনের মায়া ছাড়িয়ে,  
শীতার্ত কৃষ্ণচুড়ার আমন্ত্রণে  
এসেছে ফাগুন,  
প্রজ্জ্বলিত-প্রভাবিত আগুনে..

গাছে-গাছে ফুলেদের কাছে  
বনে-বনে পাখিদের কলরবে,  
এসেছে ফাগুন, বসন্তের গানে..

চির সবুজ বসন্ত আজ লেপ্টে রবে  
অংশীদার কামনার বাণে,  
যেমন করে থাকে চাঁদ  
জোছনা-নদীর আলিঙ্গনে..

বসন্তের এই বেলায়,  
ভয় নেই প্রবল চৈত্র-ক্ষরায়,  
স্রোতস্বিনীর বাধ ভেঙেছে  
ফাগুন রঙা উত্তালতায়..

★★ আজ ফাগুনের দিন। ভালোবাসার রঙে রঙ্গিন হবার দিন। সোনেলা পরিবারের সবাইকে পহেলা ফাগুনের শুভেচ্ছা 🌹🌹  
![](https://sonelablog.com/wp-content/uploads/2020/02/FB_IMG_1581530262426.jpg)

★★ ভালোবাসার সপ্তাহ মতে আজ চুমু দিবস। শুভেচ্ছা ও শুভ কামনা আজকের দিনের জন্যেও 😉

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/02/FB_IMG_1581530230348.jpg)

★★ যদিও ক্যালেন্ডার বদলে গেছে,আমি ফাগুনকে স্বাগতম জানিয়েছি ১৭ ঘন্টা আগে। সাথে কিস ডে’র শুভেচ্ছা। এখন যুক্ত হলো ভ্যালেন্টাইন!!

আহা কি আনন্দ আকাশে বাতাসে.. হ্যাপি ভ্যালেন্টাইন ডে 😍😍

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
