# আজ জন্মদিন

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2021-09-22T18:01:32+00:00
- Updated: 2021-09-26T18:42:06+00:00
- Category: [শুভেচ্ছা](https://sonelablog.com/category/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

সোনেলা!  
সোনা-সুতোয় অঙ্কিত এখানের লোকালয়,  
আছে স্বজন  
অদৃশ্য মমতায় আগলে রাখা সতীর্থ-সাথী- প্রিয়জন;

সোনেলার পৃথিবী?  
পরশ-বর্ণরা উড়ে বেড়ায় এখানের পাতায়-পাতায়  
যা ছিল কখনো কারো ডায়েরি বা মনের নিভৃত খাতায়,  
সোনেলার স্পর্শে সে-সবই আজ চঞ্চলা প্রজাপতি;

সম্মোহনী জলসিঁড়ি তার,  
দিগন্তে সোনালী অন্বেষা  
মেলেছে দুয়ার অতৃপ্ত যত তিয়াসীর তরে;

আজ সোনেলার জন্মদিন!  
সুদীর্ঘ নয় বছরের পথ পাড়ি দিয়ে দশ বছরে পদার্পণ করেছে আমাদের ভালবাসার আঙিনা।

**শুভ জন্মদিন সোনেলা ব্লগ।**  
**দশ বছরের পদার্পণে সোনেলার প্রতিষ্ঠাতা, ডেভলপার, মডারেটর এবং সোনেলা পরিবারের সকল লেখক /পাঠক/ শুভাকাঙ্ক্ষীদের জানাই অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।**

শুভ ব্লগিং 🌹🌹

 

 

 

 

 

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
