# আজ কবিতার দিন

Author: সুলতানা সোনিয়া
Published: 2012-10-15
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

আজ আমার কবিতার দিন  
কিছু শব্দের গাঁথুনি/ কয়েকটা লাইন,  
কবিতা হোক বা নাই হোক  
আজ কবিতা লেখার দিন ।  
কীবোর্ডে আঙ্গুলের ঝড়,

দীর্ঘ সময় ধরে অস্থির হয়ে লিখে যাওয়া,  
এত টুকুনও থামবোনা আজ ।  
যেন থামলেই শব্দগুলো হারিয়ে যাবে !  
অনুভূতির সাথে মিশে ,,  
আজ সকল শব্দের হবে মিলন ,  
ল্যাপটপের স্বচ্ছ চারদেয়ালের মাঝে ।  
আজ আমার কবিতার দিন।  
আজ আমি কাঁদবো অথবা হাসবো !  
লিখে লিখে ক্লান্ত হবে কলম,  
দূই চোখের পাতা আর অদৃশ্য অনুভূতি ।  
আজ লিখতে দাও আমায় থামবোনা আমি !  
আজ শূন্যতার কথা লিখবো …  
ভালোবাসার কথা লিখবো ।  
জীবনের কথা লিখবো ।  
সপ্নের কথা লিখবো !!
