# আজ আমার তার জন্য মন খারাপ

- Author: [সুরাইয়া নার্গিস](https://sonelablog.com/author/suria-nargis-alif/)
- Published: 2020-04-20T06:00:50+00:00
- Updated: 2020-04-20T06:07:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa/

---

**আজ আমার এত্তো গুলো মন খারাপ!!! **

**#যে মহিলা আমার জন্মের পর প্রথম কোলে নিয়ে আদর করছিল! আজ সে বেঁচে নেই, আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#যে দোকানে প্রতিদিন চকলেট খেতে যেতাম! বাকিতে মাস শেষে আব্বু হিসাব ছাড়া টাকা দিতেন আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#স্কুলের প্রথম বেঞ্চে পাশে বসা সেই মেয়েটি! যার পাশে আর কখনো বসা হয়নি আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#নানু বাড়ির সেই কাসেম দোকানদার! যার রকমারি ডাকে আমরা ছুটে যেতাম এক- দু-টাকার আইসক্রিম খেতাম গ্লাসে নিয়ে, আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#স্কুল থেকে বাসায় ফেরার পথের সেই আচারওয়ালা মামাটা! আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#হাইস্কুলে সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা ভালোবাসি বলতে না পারা অবুঝ! সেই ছেলেটা আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#গ্রামের পথ ধরে হাঁটতে গিয়ে পিচলে পড়া! কাঁদা মাখা আমার কান্না জড়ানো মুখটা দেখে, খিলখিলিয়ে হাসতে থাকা গ্রাম্য সেই সহজ সরল ছেলেটা। আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#কলেজের প্রথম দিন তাকে দেখলাম নীল ট্রি সার্ট পড়ে! দাঁড়িয়ে ছিলো ইউনিভার্সিটির বারান্দায় কিছু বলবে বলে। ৪বছরে আমার অপেক্ষার হলো শেষ তবু হয়নি বলা তার ভালোবাসি। আজ আমার তার জন্যও মন খারাপ৷**

**#পত্রিকাওয়ালা যে আমার হাতে খবরের কাগজা টা তুলে দিতে পারায়! বিশ্বজয়ের আনন্দ পেত! আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#বন্ধুর বিয়েতে প্রথম শাড়ি পড়া! তার চোখের চাহনিতে নিজেকে হারিয়ে ফেলা। কিছুটা নিরবতায় প্রথম দেখা ভালো লাগায় হাজার স্বপ্নের জাল বুনা! আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#চাকরি জীবনের প্রথম যে স্যারটা! সারাক্ষন খুনশুটিতে মাতিয়ে রাখতো আমাকে সহ পুরা অফিস কর্মস্থল! আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#ফ্রেন্ডলিস্টে ঝুলে থাকা সেই ছেলেটা! যার মৃত্যুর পর আমি তার রিকোয়েস্ট একসেপ্ট করছিলাম। আর কেঁদেছিলাম চিৎকার করে! আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#আমার অসুস্থতায় হাসপাতালে সেবা দানকারী ওই নার্স! আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#প্রতিদিন মেসেজ্ঞারে যার প্রথম শুভ কামনা থাকতো আমার জন্য! আজ তাকে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানায়, আমি নেই সেখানে। আজ আমার তার জন্য মন খারাপ।**

**#ক্লিনিকে অপারেশন! আমি ওটিতে আব্বু আম্মুকে আমার পাশে চাই। তখন ডাক্তার নামের একজন ফেরেস্তা! আমার সব ভয় দূর করে ভরসার দুটি হাত আমার মাথায় হাত রেখে বলছিল পাগলি আমি আছি তো! ভয় নেই, আজ আমার তার জন্য মন খারাপ**

**#আমাকে বিয়ে করার জন্য! অপেক্ষায় থাকা সব গুলো ছেলে যারা বার বার আমার বাবার দুয়ারে দাঁড়িয়েছে। বিয়ে দেয়নি আজ আমার তাদের জন্য মন খারাপ৷**

**#আব্বুর অফিসের সেই পিয়ন! যে তার নিজের টাকায় আমাকে চকলেট,কেক,বিস্কুট কিনে দিত, আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#ইউভার্সিটির জীবন শেষ করে ফেরার সময়! প্রিয় স্যার,প্রিয় সহপাঠি,প্রিয় শিক্ষাঙ্গন আঙ্গিনার সব কিছুর জন্য আজ আমার তার জন্য মন খারাপ**

**#রাস্তার পাশের সেই ফুল বিক্রেতা! যার ফুল আমি না কিনলে, তার ব্যবসা সফলতা আসতো না তার বিশ্বাস, আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#আমার মনের না বলা হাজারো কথার ফুলঝুরি! যা কাউকে বলবো ভেবে রেখেছিলাম। কিন্তু যোগ্য মনের মতো মনের অভাবে হয়নি বলা সে কথা, আজ আমার তার জন্য মন খারাপ৷**

**#আমার এত্তো গুলো মন খারাপের মাঝেও আমি খুব খুশি,আমি খুব সুখি, কারন দিন শেষে আমি আমার বাবা মায়ের রাজকন্যা!**

আলিফ।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa/#comments
