# আজ আমাদের জাতির ইতিহাসে আরেকটি কালো দিনঃ সজীব ওয়াজেদ জয়

- Author: [হৃদয়ে আমার বাংলাদেশ](https://sonelablog.com/author/projonmo71/)
- Published: 2013-11-03T07:29:43+00:00
- Updated: 2013-11-03T07:29:43+00:00
- Category: [এদেশ](https://sonelablog.com/category/this_country/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: ১৯৭৫ এর জেল হত্যা, কামরুজ্জামান, জাতীয় চার নেতা হত্যা, জামায়াত ইসলাম নিষিদ্ধ, তাজউদ্দীন আহমেদ, মনসুর আলী, সজীব ওয়াজেদ জয়, সৈয়দ নজরুল ইসলাম
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/999115_366496660153430_837707715_n-246x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/999115_366496660153430_837707715_n.jpg)

***আজ আমাদের জাতির ইতিহাসে আরেকটি কালো দিন।***আজ আমি স্মরণ করছি আমাদের জাতীয় নেতাদের, জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনামলে যাদের ঢাকা কারাগারের অভ্যন্তরে ঠান্ডা মাথায় খুন করা হয়। তাঁদের আত্মা শান্তিতে থাকুক।

এই খুনীদের মধ্যে অনেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে। এই শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের বিচার এবং মানবাধিকার নিয়ে উপদেশ দিতে ছাড়ে না, যদিও তারা নিজেরাই দোষী সাব্যস্ত হত্যাকারীদের আশ্রয় দিচ্ছে। আমি তাদেরকে যত দ্রুত সম্ভব খুনীদের ফেরত দেয়ার আহবান জানাই।

***আরেকটি উল্লেখযোগ্য ঘটনা আজ ঘটেছে।***নির্বাচন কমিশনে জামাত-ই-ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় আমাদের হাই কোর্ট প্রকাশ করেছেন। জামাত আর বৈধ রাজনৈতিক দল রইলো না। ১৯৭৫ সাল থেকে স্বাধীনতার চেতনার সাথে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এই রায় সেই কলংক মোচনের পথে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!

লেখাটি সজীব ওয়াজেদ জয় এর ফেইসবুক পেইজ থেকে নেয়া।[**ইংরেজি সহ সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য এখানে ক্লিক করুন ।**](https://www.facebook.com/photo.php?fbid=366496660153430&set=a.323530917783338.1073741828.310576809078749&type=1&relevant_count=1)

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86/#comments
