# আজব শহর ঢাকা

Author: তামান্না রুবাইয়াত
Published: 2012-10-10
Category: কবিতা, বিবিধ, রম্য, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/

আজব শহর ঢাকা  
হয় না ভুলেও ফাঁকা  
নানান জনের নানান রুচি  
কারো সাথেই মিলে না বুঝি ।

দাওয়াত দিলে অনুষ্ঠানে  
দেখা মিলে সবার সনে  
সবাই থাকে একলা একা  
মিলাদ ছাড়াও হয় না দেখা ।

ঘরের সাথে ঘর  
দরজা লাগালেই পর  
ঢাকায় নাকি টাকা উড়ে!  
ধরতে পারলে শান্তি ফিরে?

ঢাকার এত যান জট  
মনের সাথে খায় হোঁচট  
তারপরও ছাড়তে নারাজ  
আজব শহর ঢাকা ।

বাঁচতে হলে একলা বাঁচবো  
যুদ্ধও করব নয়ত মরবো  
ছাড়বো না তবু ঢাকা  
লাগুক আমার যতই একা  
তবুও তো আছি আমি ঢাকা ।
