# আজকে তোমায় বাজিয়ে নেব

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-06-10T08:17:19+00:00
- Updated: 2020-06-10T14:04:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ac/

---

 

আজকে নিশান হাওয়ায় ওড়ে শান্ত ও শ্বেত;  
আজকে তুমি নীলাভ সাগর উর্বরা ক্ষেত।

আজকে দেখি তোমার ছবি নতুন করে,  
আজ দেবে কি নতুন সুরুজ মিষ্টি ভোরে?  
আজকে তুমি নতুন করে—  
চোখের তারায় স্বপ্ন আঁকো ,  
আজ বিরহ নদীর বুকে—  
বাঁধাই কর নিবিড় সাঁকো।

আজকে হবে দুঃসাহসী অকুতোভয়!  
আজকে হবে শুধুই আমার; আর কারো নয়!  
আজকে জাগুক মানবতার সফেদ মনন ,  
হোক না তোমার অহংকারের শেষ বিকেলে আত্ম হনন।

আজকে তোমায় ইচ্ছেমত সপ্তরঙে রাঙিয়ে দেব, আসল নাকি নকল তা ঠিক বাজিয়ে নেব ,  
বাজিয়ে নেব।

————————–0 0————————-

***(অতীতকালের একটি কবিতা)***

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ac/#comments
