# আছেন, থাকবেন সোনেলা-হৃদয়ে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-09-13T08:54:52+00:00
- Updated: 2021-09-13T08:54:52+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87/

---

 

জমে থাকা একান্ত নিঃশব্দ নিস্তেজ লেখা-মুহূর্তগুলো জড়ো করি,  
কাটাছেঁড়া, ওলটপালট-ও; খুঁজি, খুঁজে দেখি কোন না কোন  
জোনাক মুহূর্ত নিশ্চয়ই এখানে আছে, না থাকার কোন কারণ-ই নেই,  
আছে তো; একরাশ আস্থার শ্রদ্ধা ও ভালোবাসা।  
পরচর্চা নেই, শ্রেণি শত্রু, প্রবল হিংসে-ও;

লবণ চিনি দ্রবণের তাপমাত্রা দেখার ফার্মোমিটারটি খুঁজছি, মরুকরণের ভাঁজ খুলে খুলে,  
অলৌকিক উচ্ছ্বাস উন্মাদনার নীরবতা উপেক্ষায় রেখে ক্ষুধার্তের মত খুঁজছি প্রাণ-মনে;

ক্ষমায় রাখবেন, ইচ্ছেয় অনিচ্ছেয় করা অপরাধ-অপমান, আমার/আমাদের  
একান্ত আস্থা-ভালোবাসার বিনিময়ে;

ছেড়ে যাওয়া কোন সহজ কাজ নয়, চাইলেও; আছেন থাকবেন সোনেলা-হৃদয়ে।

ছবি নেটের।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87/#comments
